শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

বড় পদক্ষেপ নিলেন ক্যানসার আক্রান্ত অভিনেত্রী হিনা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২ আগস্ট ২০২৪, ০২:৪০ পিএম

শেয়ার করুন:

বড় পদক্ষেপ নিলেন ক্যানসার আক্রান্ত অভিনেত্রী হিনা 

কথায় আছে, ক্যানসার সরে গেলেও ছেড়ে যায় না। যে শরীরে বাসা বাঁধে ভেঙে দিলে ফের ঘর তোলে। ভারতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী হিনা খানকে এমন অভিজ্ঞতার মধ্য দিয়েই যেতে হচ্ছে। কেননা ফের কর্কট রোগে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী। 

এদিকে এরইমধ্যে শুরু হয়েছে চিকিৎসা। কর্কট রোগ থেকে নিরাময় পেতে কেমোথেরাপি চলছে হিনার। প্রথম কেমো নেওয়ার পরই চুল ছোট করেছিলেন হিনা। সামাজিক মাধ্যমেও জানিয়েছিলেন সে কথা। কিন্তু এবার নিলেন এক বড় পদক্ষেপ। মাথার সব চুল কামিয়ে ফেললেন তিনি।


বিজ্ঞাপন


নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও দিয়েছেন হিনা। সেখানে দেখা গেছে, মুঠো মুঠো চুল উঠে গিয়েছে হিনার। ঘরের মেঝেতে, বালিশে পড়ে রয়েছে চুলের গোছা। এই মানসিক যন্ত্রণা দূর করতে পরিস্থিতি মেনে নেওয়ার বার্তা দিয়েছেন তিনি। হিনা বলেন, “আমি কাজ করতে চাই। খুশি থাকতে চাই। এমন ভাবে থাকতে চাই, যাতে এই কঠিন সফরে মানসিক যন্ত্রণা না হয়।”

1722584437_hina-2-1

আরও বলেন, “এই বিষয়টা সত্যিই খুব বেদনাদায়ক। আমি এই বিষণ্ণতার মধ্যে দিয়ে যেতে চাই না। তাই আমার আয়ত্তের মধ্যে যা আছে, সেটাই করতে হবে। আমি জানি, এই কাজ কতটা কঠিন। কিন্তু মানসিক যন্ত্রণার মধ্যে নিজেকে রাখবেন না। তাই চুল সব ঝরে পড়ার আগে নিজেই কেটে ফেলুন। আমি সেটাই করতে চলেছি। মনে রাখবেন, আপনি সব সময় সুন্দর। সেটা কোনোভাবেই বদলে যাবে না। বলা ভালো, আপনি আরও সুন্দর হয়ে উঠবেন। নিজের নতুন রূপকে ভালোবাসুন।”

এর আগে সোশ্যাল হ্যান্ডেলে ফের ক্যানসার আক্রন্তের খবর জানিয়ে হিনা লিখেছিলেন, “গত কয়েক দিন ধরেই নানা জল্পনা চলছে আমাকে নিয়ে। আমার সকল অনুরাগীদের কিছু গুরুত্বপূর্ণ খবর জানাব। আমার স্তন ক্যানসার ধরা পড়েছে, তৃতীয় পর্যায়ে রয়েছে। সব প্রতিবন্ধকতা পেরিয়েই বলছি আমি ঠিক আছি। আমি দৃঢ়প্রতিজ্ঞ, এই অসুখ থেকে সুস্থ হয়ে উঠব। সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।” 


বিজ্ঞাপন


এরপর সকলের উদ্দেশে হিনা লিখেছিলেন, “আমি সকলকে অনুরোধ করছি এই পরিস্থিতিতে যেন আমার ব্যক্তিগত গোপনীয়তার দিকটা অক্ষুণ্ণ থাকে। আমি সকলকে জানাচ্ছি, এই পরিস্থিতিতে আমার পরিবার-পরিজন ও ভালবাসার মানুষেরা আমার পাশে আছেন।”

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর