শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

শারীরিক সমস্যার কারণে মা হতে পারেননি শাবানা! 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫ জুলাই ২০২৪, ০১:৫০ পিএম

শেয়ার করুন:

শারীরিক সমস্যার কারণে মা হতে পারেননি শাবানা! 

দুর্দান্ত অভিনয় দক্ষতার মাধ্যমে যে অভিনেত্রীরা বলিউডে পেয়েছেন রাজকীয় আসন তাদের মধ্যে অন্যতম শাবানা আজমি। তার অভিনীত একাধিক চরিত্র দর্শকের কাছে পেয়েছে আলাদা সমাদর। 

পর্দার মতো বাস্তব জীবনেও অসাধারণ শাবানা আজমি। গীতিকার জাভেদ আখতারকে বিয়ের সময়ও নিজের সম্পর্কে খোলাখুলি কথা বলেছিলেন। জানিয়েছিলেন, তিনি কখনও সন্তান জন্ম দিতে পারবেন না। 


বিজ্ঞাপন


অভিনেত্রী সিমি গ্রেওয়ালের সঙ্গে এক আলাপচারিতায় শাবানা বলেন, 'সন্তান না থাকার ফলে আমার কাছে কাজটাই সব কিছু হয়ে ওঠে। সমস্ত বিষয়টা আমার কাছে অনেক সহজ হয়ে যায়। সন্তান না কাজ এই বিষয়ে বেছে নেওয়ার কোনো অবকাশ থাকে না। কাজকে অনেকটা করে সময় দিতে শুরু করি। কারণ মা হলে তাকেও সন্তানকেও তো অনেকটা সময় দেওয়া খুব প্রয়োজন হতো।'

তিনি আরও বলেন, 'একবার যখন আমি বুঝতে পেরেছিলাম যে আমি সন্তান ধারণ করতে পারব না, তখন আমি এই ভাবনাকে, এই কষ্টকে আমার মনের মধ্যে স্থান দেইনি এবং নিজেকে অসুখী রাখতে চাইনি। আমি আমার ব্যাগ গুছিয়ে নিয়েছিলাম এবং সেখান থেকে চলে গিয়েছিলাম। আর তারপর আমি যা করতে পারি তাই করে ছিলাম।

এদিকে সন্তান জন্মের ক্ষমতা না থাকলেও মাতৃত্বের স্বাদ নিতে দত্তক নেননি শাবানা। বরং স্বামী জাভেদের প্রথম ঘরের সন্তান ফারহান আখতার ও জোয়া আখতারকে নিয়েছেন আপন করে। তারাও শাবানাকে মায়ের মতোই ভালোবাসেন। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর