শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

স্তন ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী, বাদ পড়লেন সিরিজ থেকে

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬ জুলাই ২০২৪, ০১:৫৮ পিএম

শেয়ার করুন:

ক্যানসার আক্রন্ত হওয়ায় কাজ থেকে বাদ পড়লেন অভিনেত্রী 

কথায় আছে, ক্যানসার সরে গেলেও ছেড়ে যায় না। যে শরীরে বাসা বাঁধে ভেঙে দিলে ফের ঘর তোলে। ভারতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী হিনা খানকে এমন অভিজ্ঞতার মধ্য দিয়েই যেতে হচ্ছে। কেননা ফের কর্কট রোগে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী। 

এদিকে এরইমধ্যে শুরু হয়েছে চিকিৎসা। কর্কট রোগ থেকে নিরাময় পেতে কেমোথেরাপি চলছে হিনার। রোগাক্রান্তির মতো এ খবরও জানিয়েছিলেন সামাজিক মাধ্যমে। এরপর জানান, সাধের চুল কেটে ফেলার খবর। নতুন খবর হচ্ছে ক্যানসার আক্রান্ত হওয়ায় কাজ থেকে বাদ পড়লেন হিনা। 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে, ডিজনি প্লাস হটস্টারের নতুন শো 'রপচিক রীতা'-র কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের কথা ছিল হিনা খানের। কোর্টরুম ড্রামায় আইনজীবীর চরিত্রে অভিনয়ের কথা ছিল। কিন্তু সিরিজটি থেকে বাদ দেওয়া হয়েছে তাকে। 

হিনা খানের বদলে কোর্ট রুম ড্রামায় দেখা যেতে পারে দ্য কেরালা স্টোরি খ্যাত আদা শর্মাকে। ডিজনি প্লাস হটস্টার আগেই নতুন সিরিজের জন্য হিনা খানের নাম ঘোষণা করেছিল। সবই ঠিকঠাক চলছিল। আচমকাই হিনার জীবনে হল ছন্দপতন। স্তন ক্যানসারের তৃতীয় স্টেজে রয়েছেন অভিনেত্রী। তবে হিনার পরিবর্তে অদা শর্মার খবরে এখনও চ্যানেলের তরফে কিছু নিশ্চিত করা হয়নি।

তবে হিনাকে বাদ দেওয়া বেজায় চটেছেন নেটাগরিকরা। একুন লিখেছেন, ‘হিনা খান সঠিক চয়েজ ছিল। ভবিষ্যতে হিনা আরও ভালো কাজ পাবে।’ অপর এক ভক্ত চ্যানেলর বিরুদ্ধে ধিক্কার জানিয়ে লিখেছেন, ‘ছিঃ ডিজনি প্লাস।’ হিনার ফ্যাশনের কথায়, ‘পরে আফসোস করতে হবে।’

সোশ্যাল হ্যান্ডেলে ফের ক্যানসার আক্রন্তের খবর জানিয়ে হিনা লিখেছিলেন, “গত কয়েক দিন ধরেই নানা জল্পনা চলছে আমাকে নিয়ে। আমার সকল অনুরাগীদের কিছু গুরুত্বপূর্ণ খবর জানাব। আমার স্তন ক্যানসার ধরা পড়েছে, তৃতীয় পর্যায়ে রয়েছে। সব প্রতিবন্ধকতা পেরিয়েই বলছি আমি ঠিক আছি। আমি দৃঢ়প্রতিজ্ঞ, এই অসুখ থেকে সুস্থ হয়ে উঠব। সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।” 

এরপর সকলের উদ্দেশে হিনা লিখেছিলেন, “আমি সকলকে অনুরোধ করছি এই পরিস্থিতিতে যেন আমার ব্যক্তিগত গোপনীয়তার দিকটা অক্ষুণ্ণ থাকে। আমি সকলকে জানাচ্ছি, এই পরিস্থিতিতে আমার পরিবার-পরিজন ও ভালবাসার মানুষেরা আমার পাশে আছেন।”

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর