শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

কেমোথেরাপির শুরুতে চুল কেটে যে বার্তা দিলেন হিনা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪ জুলাই ২০২৪, ০৪:২৬ পিএম

শেয়ার করুন:

কেমোথেরাপির শুরুতে চুল কেটে যে বার্তা দিলেন হিনা 

কথায় আছে, ক্যানসার সরে গেলেও ছেড়ে যায় না। যে শরীরে বাসা বাঁধে ভেঙে দিলে ফের ঘর তোলে। ভারতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী হিনা খানকে এমন অভিজ্ঞতার মধ্য দিয়েই যেতে হচ্ছে। কেননা ফের কর্কট রোগে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী। 

এদিকে এরইমধ্যে শুরু হয়েছে চিকিৎসা। কর্কট রোগ থেকে নিরাময় পেতে কেমোথেরাপি চলছে হিনার। রোগাক্রান্তির মতো এ খবরও জানিয়েছিলেন সামাজিক মাধ্যমে। এবার জানালেন সাধের চুল কেটে ফেলার খবর। সেইসঙ্গে দিলেন ক্যানসার আক্রান্ত নারীদের উদ্দেশে দিলেন বিশেষ বার্তা।

চুল কাটার ভিডিও আপলোড করে হিনা লিখেছেন, ”আমার মতো নারীদের বলছি। আমাদের মাথার চুল আমাদের গর্ব। আমাদের মুকুট। কিন্তু অনেক সময়ই এই মুকুট নামিয়ে জীবন লড়াইয়ে অংশ নিতে হয়। তাই লড়াইটাই মুখ্য হয়ে দাঁড়ায়। আর এই লড়াইটা জেতার জন্য সব কিছুই ছাড়া যায়।”

এর আগে সোশ্যাল হ্যান্ডেলে ফের ক্যানসার আক্রন্তের খবর জানিয়ে হিনা লিখেছিলেন, “গত কয়েক দিন ধরেই নানা জল্পনা চলছে আমাকে নিয়ে। আমার সকল অনুরাগীদের কিছু গুরুত্বপূর্ণ খবর জানাব। আমার স্তন ক্যানসার ধরা পড়েছে, তৃতীয় পর্যায়ে রয়েছে। সব প্রতিবন্ধকতা পেরিয়েই বলছি আমি ঠিক আছি। আমি দৃঢ়প্রতিজ্ঞ, এই অসুখ থেকে সুস্থ হয়ে উঠব। সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।” 

এরপর সকলের উদ্দেশে হিনা লিখেছিলেন, “আমি সকলকে অনুরোধ করছি এই পরিস্থিতিতে যেন আমার ব্যক্তিগত গোপনীয়তার দিকটা অক্ষুণ্ণ থাকে। আমি সকলকে জানাচ্ছি, এই পরিস্থিতিতে আমার পরিবার-পরিজন ও ভালবাসার মানুষেরা আমার পাশে আছেন।”

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর