শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

আম্বানিপুত্রের প্রাক বিয়ের অনুষ্ঠানে গান শোনাবেন বিবার 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪ জুলাই ২০২৪, ০১:৫৩ পিএম

শেয়ার করুন:

আম্বানিপুত্রের প্রাক বিয়ের অনুষ্ঠানে গান শোনাবেন বিবার 

সেই কবে শুরু হয়েছে মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির প্রাক বিয়ের অনুষ্ঠান এখনও শেষ হওয়ার নাম নেই। ইতালি, গুজরাট, জামনগর হয়ে মুম্বাইতে বসেছে শেষ ধাপের আসর। এবারের আয়োজনে গান শোনাতে দেখা যাবে বিশ্বখ্যাত কণ্ঠশিল্পী জাস্টিন বিবারকে। এরইমধ্যে মুম্বাইয়ে পা রেখেছেন গায়ক।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৫ জুলাই অনন্ত ও রাধিকার সঙ্গীত অনুষ্ঠান। এতে পারফর্ম করতে মুম্বাইয়ে পা রাখলেন জনপ্রিয় পপতারকা জাস্টিন বিবার। মার্চে তাদের জামনগরে অনুষ্ঠিত গ্র্যান্ড প্রি-ওয়েডিং সেলিব্রেশনে পারফর্ম করেছিলেন রিয়ান্না, দিলজিৎ দোসাঞ্জ, শাহরুখ খান, সালমান খান, আমির খান ও অক্ষয় কুমাররা। আর এবার মুম্বাইয়ে অনন্ত-রাধিকার সঙ্গীতের মঞ্চ কাঁপাবেন জনপ্রিয় এই পপ তারকা।


বিজ্ঞাপন


আরও পড়ুন: কেমন আছেন কঙ্গনাকে চড় মারা সেই নারী নিরাপত্তারক্ষী?

আরও পড়ুন: সালমানকে জড়িয়ে ধরে গ্রহণ করলেন সোনাক্ষী, ভিডিও ভাইরাল

এদিকে আগামী ১২ জুলাই সাতপাকে বাঁধা পড়বেন অনন্ত-রাধিকা। তার আগে বুধবার হয়ে গেল রাধিকার গুজরাটি বিয়ের অন্যতম অংশ। এই অনুষ্ঠানে কনের মামা ভাগ্নিকে মিষ্টিমুখ করান। এই অনুষ্ঠানেও অংশ নেন বলিউড তারকারা। দেখা গেছে জাহ্নবী কাপুর, শিখর পাহাড়িয়ার মতো বলিউডি তারকাদের।

ছেলের বিয়ে উপলক্ষে একটি গণ বিয়ের আয়োজন করেছিল আম্বানি দম্পতি। এতে ৫০টির বেশি বিয়ে সম্পন্ন হয়েছে। এতে উপস্থিত হয়েছিলেন ৮০০ জন। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর