মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ঢাকা

প্রভাসের ভয়ে পিছিয়ে গেলেন অজয়! 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩ জুলাই ২০২৪, ০১:৩০ পিএম

শেয়ার করুন:

প্রভাসের ভয়ে পিছিয়ে গেলেন অজয়! 

প্রভাস, অমিতাভ বচ্চন, কমল হাসান ও দীপিকাকে একসঙ্গে পেয়ে যারপরনাই মুগ্ধ দর্শকরা। ফলে বক্স অফিসে তাণ্ডব চালাচ্ছে ‘কাল্কি’ । এই তাণ্ডবে ভীত মুক্তিপ্রতীক্ষিত ছবিগুলো। অজয় দেবগনও রয়েছেন তালিকায়। তার ‘অউরো মে কাহা দম থা’সিনেমাটির মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: সালমান খানকে মারতে ২৫ লাখ রুপির চুক্তি!


বিজ্ঞাপন


ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, পরিচালক নীরজ পাণ্ডে একটু বেশিই সচেতন। দুম করেই পিছিয়ে দিলেন তার নতুন ছবি ‘অউরো মে কাহা দম থা’র মুক্তি। আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো, এই ছবি ৫ জুলাই মুক্তি পাচ্ছে না। নতুন মুক্তির তারিখ শিগগিরই ঘোষণা করা হবে।

ajay

অ্যাকশন, থ্রিলার ছবি বানানোর জন্যই জনপ্রিয় পরিচালক নীরজ পাণ্ডে। সেই নীরজই এবার হাত রেখেছেন লাভ স্টোরিতে। টাবু ও অজয় দেবগণকে নিয়ে একেবারে অন্য ধরনের গল্প বলতে চলেছে ‘অউরো মে কাহা দম থা’। প্রশংসিত হয়েছে এ ছবির ট্রেলার। তবে কাল্কির কারণে শুরুতেই খেল হোঁচট। যদিও ছবিটির মুক্তি পিছিয়ে যাওয়ার কারণ নিয়ে এখনও কিছু বলেননি নীরজ। 

আরও পড়ুন: আলিয়াকে রেখে কাকে নিয়ে সমুদ্রে রণবীর, ছবি ভাইরাল


বিজ্ঞাপন


এদিকে মুক্তির প্রথম চার দিনেই ৫০০ কটি রুপি আয় করে চমকে দিয়েছে ‘কল্কি’ । তবে এরমধ্যে তা ছুঁয়েছে ৬০০ কোটির ঘর। ফলে আশ্বিন নাগের সিনেমার দাপটে কাঁপছে বলিউড। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর