রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মুক্তির চারদিনে ৫০০ কোটি আয় ‘কাল্কি’র 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১ জুলাই ২০২৪, ১২:৩৩ পিএম

শেয়ার করুন:

মুক্তির চারদিনে ৫০০ কোটি আয় ‘কাল্কি’র 

মুক্তিপ্রতিক্ষীত ‘কাল্কি’ সিনেমাটি অনেক কারণে বিশেষ। এরমধ্যে একটি হচ্ছে, এই সিনেমার মাধ্যমে ৩৮ বছর পর অমিতাভ বচ্চনের সঙ্গে পর্দা ভাগ করছেন দক্ষিণী সুপারস্টার কমল হাসান। 

২৭ জুন মুক্তির দিন থেকেই সিনেমা হলে তাণ্ডব চালাচ্ছে ছবিটি। চতুর্থ দিনেও ছিল সেই ধারাবাহিকতা। ফলে আয়ের ঝুলিতে উঠে এসেছে ৫০০ কোটি রুপি। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

আরও পড়ুন: ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়ে কটাক্ষের মুখে আলিয়া

বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, ‘কাল্কি ২৮৯৮ এডি’ রোববার ছুটির দিনে একলাফে দেশে ৮৫ কোটি টাকার ব্যবসা করেছে। দক্ষিণী ভাষা তো বটেই এমনকী ‘কল্কি’র হিন্দি বলয়ের আয়ও কম নয়! মুক্তির মাত্র দিন চারেকের মধ্যে হিন্দি ভার্সন থেকে মোট ১১০.৫ কোটি টাকার ব্যবসা করেছে। যা কিনা ভবিষ্যতে বলিউডকে হুঁশিয়ারি দেগে দেওয়ার মতোই! 

আরও পড়ুন: সংলাপটাও মনে রাখতে পারে না, রণবীরকে খোঁচা সহকর্মীর!

তবে দক্ষিণী বেল্ট থেকে ‘কল্কি’র আয় সবথেকে বেশি। বিশেষ করে তেলুগু সিনেবাজারে মোট ১৬২.১ কোটি টাকার ব্যবসা করার খবর মিলেছে এখন পর্যন্ত। তামিল ভার্সন থেকে আয় ১৮.৩ কোটি টাকা। এদিকে মালয়ালম ভার্সনে ৯.৭ কোটির ব্যবসা করেছে কল্কি। আর কন্নড় ভার্সনের কালেকশন ১.৮ কোটি টাকা।

এদিকে ৬০০ কোটি বাজেটে নির্মিত ছবিটি মুক্তির আগেই তুলে নিয়েছিল ৪০০ কোটি টাকা। ‘কাল্কি’ নির্মাণ করেছেন নাগ অশ্বিন। এতে মহাভারতের অশ্বথামার চরিত্রে দেখা গেছে অমিতাভকে। খল চরিত্রে আছেন কমল হাসান। আরও রয়েছেন দীপিকা পাড়ুকোন। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর