শুক্রবার, ৫ জুন, ২০২৬, ঢাকা

আজিজের দেওয়া ফ্ল্যাট-গাড়ি নিয়ে যা বললেন মাহি 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০ জুন ২০২৪, ০৫:৪৮ পিএম

শেয়ার করুন:

আজিজের দেওয়া ফ্ল্যাট-গাড়ি নিয়ে যা বললেন মাহি 

প্রযোজনা প্রতিষ্ঠান জাজের অন্যতম চমক ছিলেন মাহিয়া মাহি। সংস্থাটির হাত ধরে একাধিক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। এদিকে সাফল্যের হাত ধরে হাঁটার সময় গুঞ্জনও নিয়েছিল পিছু। 

চাউর হয়েছিল জাজের কর্ণধার আব্দুল আজিজের সঙ্গে মাহির প্রেমের খবর। তবে সেসব এখন অতীত। মাহি জাজের ঘর ছেড়েছেন। জাজও ঘরে তুলেছে অন্যদের। এরইমধ্যে কিছুদিন আগে অতীত খোড়াখুড়ি করেন আজিজ। এক সাক্ষাৎকারে জানান, মাহিকে তিনি দুটি গাড়ি ও একটি ফ্ল্যাট কিনে দিয়েছিলেন। 


বিজ্ঞাপন


এবার এ বিষয়ে একটি ভিডিও সাক্ষাৎকারে মুখ খুললেন নায়িকা। শুরুতেই মাহি বলেন, ‘চারটা ছিল! কেন কমিয়ে বলল!’

এরপর বলেন, ‘অগ্নিকন্যা—এই ট্যাগটা যারা আমার নামের সঙ্গে জুড়ে দিয়েছে, আমি তাদের কাছে কৃতজ্ঞ। সুতরাং আমি একবার যাদের কাছে কৃতজ্ঞ, তাদেরকে কখনোই খাটো করে কথা বলতে চাই না। এবং আমি পারবও না। আজিজ ভাই থেকে শুরু করে পুরো জাজ মাল্টিমিডিয়া, তারা আমাকে আজকের মাহিয়া মাহি বানিয়েছে। সুতরাং ফ্ল্যাট, গাড়ি—এগুলোতো অনেক ক্ষুদ্র বিষয়। তারা যদি এটা বলে থাকে, আমি এ নিয়ে কোনো কিছু বলব না। আমার কাছে জাজকে অনেক সম্মানের একটা জায়গায় রেখেছি, আজীবন রাখব; এটা নিয়ে কোনো কিছু বলব না।’’

এ সময় জাজের কর্ণধারের উদ্দেশে তিনি বলেন, ‘আমি যেহেতু আপনাদেরকে (জাজ) সম্মান করি, তো সেই সম্মানটা আমিও চাইব যে আপনারাও আমাকে সবসময় দিয়ে আসবেন। আমি তাদেরকে অনুরোধ করেছি, আমার মনে হয় সামনে এ ধরনের কোনো কিছু আর শোনা যাবে না।’

মাহিকে সবশেষ দেখা গেছে শাকিব খান অভিনীত রাজকুমার সিনেমায়। এতে কিং খানে মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তাকে। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর