শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ঢাকা

ডিগবাজি দিতে গিয়ে কোমরে ব্যথা পেয়েছেন জায়েদ 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬ জুন ২০২৪, ১২:৩৩ পিএম

শেয়ার করুন:

ডিগবাজি দিতে গিয়ে কোমরে ব্যথা পেয়েছেন জায়েদ 

অভিনয় দিয়ে আলোচনায় আসতে না পারলেও জায়েদ খান আলচনার তুঙ্গে আছেন ডিগবাজি দিয়ে। এবার সেটিই হলো কাল। ডিগবাজি দিয়ে কোমরে ব্যাথা পেয়েছেন তিনি। 

বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন জায়েদ। সেখানকার এক সমুদ্র সৈকতে ডিগবাজি দিতে গিয়ে এ ঘটনা ঘটে। পরে চিকিৎসকের পরামর্শে হোটেলে নিয়ে যাওয়া হয় তাকে।


বিজ্ঞাপন


সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, জায়েদ সমুদ্র সৈকতে ডিগবাজি দিচ্ছেন। হঠাৎই তিনি কোমরে ব্যথা পান এবং থমকে যান।
এ বিষয়ে জায়েদ সংবাদমাধ্যমকে বলেন, এজন্যই আমার বোন বলে ডিগবাজি না দিতে। বেশি মারতে গিয়েই তো এই অবস্থা। তিনি আরও বলেন, নিরাশ হবেন না। তারপরও আমি ডিগবাজি দেব।

জায়েদ খানের ব্যস্ততা এখন দেশের বাইরেই বেশি। বিভিন্ন দেশে স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ঈদের একদিন আগে মুম্বাই থেকে দেশে ফেরেন। ছুটি শেষ না হতেই এবার উড়াল দেন দুবাই। তার আগে লন্ডন মাতিয়ে আসেন তিনি। সব ঠিক থাকলে আগামী ৩ আগস্ট কানাডা মাতাতে যাবেন জায়েদ খান। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর