শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

কোন ধর্মমতে বিয়ে করছেন সোনাক্ষী? 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন ২০২৪, ১২:৫৭ পিএম

শেয়ার করুন:

কোন ধর্মমতে বিয়ে করছেন সোনাক্ষী? 

আজ ২৩ জুন চার হাত এক হচ্ছে সোনাক্ষী-জাহিরের। নিজে হিন্দু ধর্মের অনুসারী হলেও বিয়ে করছেন মুসলিম জাহিরকে। ফলে অনেকের প্রশ্ন, কোন ধর্মমতে বিয়ে করবেন তারা? সামাজিক মাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে জোর চর্চা।

ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে সোনাক্ষীর বিয়ে উপলক্ষে তার বাবার বাড়িতে পূজার আয়োজন করা হয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গেছে, বাড়ি থেকে এক ঠাকুরমশাই বের হতে, তাকে ঘিরে ধরে বাইরে অপেক্ষারত পাপারাজ্জিরা। সামনে ক্যামেরা দেখেই তিনি বলে ওঠেন, ‘আজ কিছু বলব না। কাল আপনারা জানতে পারবেন।’


বিজ্ঞাপন


তবে ভারতীয় সংবাদামধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, হিন্দু বা মুসলিম নয়, আইনি বিয়ে হবে বলেই খবর রয়েছে। আর তারপর বিকেলে বিয়ের পরে, অভিনেত্রী শিল্পা শেঠির মুম্বাইয়ে থাকা বিলাসবহুল রেস্তোরাঁ, বাস্তিয়ানে একটি দুর্দান্ত পার্টির আয়োজন করা হয়েছে বলে খবর। অতিথি তালিকায় থাকছেন সালমান খান, হুমা কুরেশি এবং আয়ুশ শর্মার মতো নাম।

সাত বছরের প্রেম পূর্ণতা পাচ্ছেন সোনাক্ষী-জাহিরের। সালমানের দেওয়া এক পার্টিতেই প্রথম দেখা হয়েছিল সোনাক্ষী-জাহিরের। সেখান থেকেই বন্ধুত্ব অতঃপর প্রেম। এবার বাঁধা পড়ছেন কাগজ-কলমে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর