শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

কঙ্গনাকে চড়, গ্রেফতার সেই নারী নিরাপত্তারক্ষী 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭ জুন ২০২৪, ০২:৪৭ পিএম

শেয়ার করুন:

কঙ্গনাকে চড়, গ্রেফতার সেই নারী নিরাপত্তারক্ষী 

ভারতের নবনির্বাচিত সংসদ সদস্য বলিউড তারকা কঙ্গনা রণৌতের গালে সপাটে চড় কষার অপরাধে বহিষ্কার করা হয়েছিল সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের নারী নিরাপত্তারক্ষী কুলবিন্দর কৌরকে। এবার তাকে করা হলো গ্রেফতার। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সংসদ ভবনের পক্ষ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, কঙ্গনা অভিযোগ করেছেন যে গতকাল বৃহস্পতিবার হিমাচল থেকে দিল্লিতে যাচ্ছিলেন তিনি UK707 বিমানে। চণ্ডীগড় বিমানবন্দরে সিক্যুরিটি চেকিংয়ের পর বোর্ডিংয়ের সময় সিআইএসএফের মহিলা কনস্টেবল কুলবিন্দর কৌরের ওপর কঙ্গনা তাঁকে চড় মারার অভিযোগ আনেন। 

এই অভিযোগের পরই কুলবিন্দর কৌরকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গোটা ঘটনাটি চণ্ডীগড় বিমানবন্দরের সিসি ক্যামেরার ফুটেজে দেখা হচ্ছে খতিয়ে। ঘটনার এই নারী জওয়ানকে সাসপেন্ড করেছিল সিআইএসএফ।

কঙ্গনা গতকাল বৃহস্পতিবার চণ্ডীগড় বিমানবন্দরে এসেছিলেন বিমানে উঠতে। দিল্লি যাওয়ার জন্য বিমানবন্দরে হাজির হয়েছিলেন তিনি। সেই সময়ে এক মহিলা CISF জওয়ান তার সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন এবং তাকে চড় মারেন। এর পরে কঙ্গনার সঙ্গে থাকা একজন পালটা চড় মারেন ওই জওয়ানকে।

জানা গেছে ভারতের কৃষক আন্দোলন নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করেছিলেন কঙ্গনা। আক্রমণাত্মক টুইট করেছিলেন। তখন থেকেই অভিনেত্রীর ওপর ক্ষুব্ধ ছিলেন ওই জওয়ান। এবার বিমানবন্দরে দেখা পেতেই মেটালেন মনের ঝাল।

এদিকে চড় খেয়ে কঙ্গনাও মুখ খুলেছেন। তিনি বলেন, ‘আজ চণ্ডীগড় বিমানবন্দরে যে ঘটনাটি ঘটেছে, সেটি সিকিওরিটি চেকের সময়ে ঘটেছে। চেক করে যেই বেরিয়েছি, তখন অন্য কেবিনে যে নারী ছিলেন, যিনি ওই কেবিনের নিরাপত্তাকর্মী হিসাবে কাজ করছিলেন, সেই CISF জওয়ান মহিলা, উনি পাশ থেকে এসে আমার মুখে মারেন। গালি দিতে শুরু করেন।’

মান্ডি থেকে বিজেপির টিকিটে জয়ের মালা পরেছেন কঙ্গনা। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিক্রমাদিত্য সিংয়ের পারিবারিক রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড বেশ পোক্ত। মা-বাবা দুজনেই হেভিওয়েট রাজনীতিক হিসেবে পরিচিত হিমাচলে। ভোটের আগে অনেকের ধারণা ছিল প্রতিদ্বন্দ্বীর টিকিটি ছুতে পারবেন না। তবে ভোটের হিসাব বলেছে অন্য কথা। বিক্রম ধরাশয়ী হয়েছেন নায়িকার কাছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর