শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

হাসপাতালে শাহরুখ খান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩ মে ২০২৪, ০৪:১০ এএম

শেয়ার করুন:

হাসপাতালে শাহরুখ খান
ফাইল ছবি

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। জানা গেছে, হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছেন তিনি। যার কারণে ভারতের আহমেদাবাদের একটি হাসপাতাতে ভর্তি হয়েছেন শাহরুখ।

মঙ্গলবার (২১ মে) আমদাবাদে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ দেখতে মাঠে ছিলেন শাহরুখ খান। সে সময় অতিরিক্ত গরমের কারণে হিটস্ট্রোকে আক্রান্ত হন তিনি। খবর আনন্দবাজারের।

জানা গেছে, সারাদিন মাঠেই ছিলেন শাহরুখ। নাইট রাইডার্স জেতার পর মাঠে নেমে উদ্‌যাপন করতে দেখা যায় তাকে। কিন্তু হঠাৎই অসুস্থ হয়ে পড়েন এই অভিনেতা। আহমেদাবাদের কেডি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। জানা গেছে, অতিরিক্ত গরমের কারণেই অসুস্থ হয়ে পড়েন তিনি।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল কেকেআর এবং হায়দরাবাদ। আইপিএলের প্রথম কোয়ালিফায়ার ছিল সেটি। সেই ম্যাচে ৮ উইকেটে জেতে কেকেআর। মাঠে উপস্থিত ছিলেন শাহরুখ। কেকেআর জেতার পর শাহরুখকে মাঠ প্রদক্ষিণ করতেও দেখা যায়। ওই সময় শাহরুখের সঙ্গে ছিলেন কন্যা সুহানা ও ছেলে আব্রাম। ছিলেন অনন্যা পাণ্ডে এবং শানায়া কপূরও।

এমএইচএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর