বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ঢাকা

খারাপ ভিডিও দেখিয়ে মেডিকেলের স্যার অফার দিয়েছিলেন: মিষ্টি জান্নাত 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ মে ২০২৪, ০৩:৩৭ পিএম

শেয়ার করুন:

খারাপ ভিডিও দেখিয়ে মেডিকেলের স্যার অফার দিয়েছিলেন: মিষ্টি জান্নাত 

এই মুহূর্তে আলোচনা ও সমালোচনার টেবিলে আছেন মিষ্টি জান্নাত। শাকিব খানকে পুঁজি করে নেটিজেনদের মনোযোগ কাড়তে সক্ষম হয়েছেন। এবার এ নায়িকা জানালেন খারাপ ভিডিও দেখিয়ে তাকে প্রস্তাব দিয়েছিলেন তার শিক্ষক। 

এরইমধ্যে একাধিকবার সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেছেন মিষ্টি। সেসবের ভিডিও সামাজিক মাধ্যম,এ পাওয়া যাচ্ছে। সেরকম এক ভিডিওতে মিষ্টিকে বলতে শোনা যায়, আমার সঙ্গে ‘গিভ অ্যান্ড টেক’ করতে হলে সমপর্যায়ে আসতে হবে। দুই লাখ পাঁচ লাখ টাকা দিয়ে আমার সঙ্গে থাকা যাবে না। এ ধরনের প্রস্তাব তো সবাই দেয়। শুধু কী মিডিয়ায়? আমাকে একবার মেডিকেলের স্যার অফার দিয়েছিল। খারাপ ভিডিও দেখিয়ে আমাকে অফার করে। কিন্তু আমি রাজি হইনি বলে আমার পাস করতে দেরি হয়েছে। যেখানে মেডিকেলে পাস করতে পাঁচ বছর লাগে সেখানে আমার লেগেছে ৮ বছর। আমার এক ফ্রেন্ডকেও ওই ভিডিও দেখানো হয়। সেই ফ্রেন্ডও রাজি হয়নি বলে ওরও পাস করতে দেরি হয়েছে।


বিজ্ঞাপন


এই অভিনেত্রী মনে করেন, এ ধরনের প্রস্তাব শুধু মিডিয়ায় দেয়া হয় না। বর্তমানে ৫-১০ হাজার টাকার চাকরিতে গেলেও অফার করে। স্যারকে খুশি করতে হবে। কিন্তু দোষ হয় শুধু মিডিয়ার। এটার কারণ হচ্ছে, মিডিয়ার দিকে সবার নজর থাকে।

এক দশকের ক্যারিয়ারে মিষ্টি জান্নাত কাজ করেছেন ১১টি ছবিতে। সেসব ছবির নাম দর্শক শুনেছেন বলে মনে হয় না। তবে নায়িকা হিসেবে না হলেও বিতর্কের মাধ্যমে আলোচনায় এসেছেন একাধিকবার। ফের শাকিবের বিয়েকে কেন্দ্র করে আলোচনায় রয়েছেন তিনি। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর