শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ঢাকা

প্রকাশ্যে শাহরুখকে বকাবকি করল ছেলে আব্রাম! 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১ মে ২০২৪, ১১:৪৫ এএম

শেয়ার করুন:

প্রকাশ্যে শাহরুখকে বকাবকি করল ছেলে আব্রাহ! 

সন্তানদের প্রতি বরাবরই যত্নশীল বলিউড সুপারস্টার শাহরুখ খান। অবসরের পুরোটা তাদের দেওয়ার চেষ্টা করেন। বারবার বলেন, সন্তানদের লাইমলাইট থেকে দূরে সরিয়ে রাখতে চেয়েছেন। আর পাঁচটি পরিবারে যেভাবে সন্তানরা বড় হয়, সেভাবেই বড় করার চেষ্টা করেছেন। 

এবার ছোট পুত্র আব্রামের সঙ্গে একটি ভিডিও ছড়িয়ে পড়ল শাহরুখের। সেখানে দেখা গেল বাবাকে কষে ধমকে দিচ্ছে ছোট আব্রাম। 

আরও পড়ুন: শাহরুখ খানের গায়ে হাত তুলল ছেলে আরিয়ান?

বাবার সঙ্গে আঠার মতো লেগে থাকতে দেখা যায় আব্রামকে। বাড়ির ছাদে কিং খান যখন ভক্তদের দেখা দেন তখনও আব্রাম থাকে আবার স্টেডিয়ামে বসে যখন নিজের দলের খেলা উপভোগ করেন তখনও পাশে থাকে ছোট পুত্র। বাবাকে আব্রামের চোখ রাঙানির ঘটনা গ্যালারীতেই ঘটেছে। 

আইপিএলের প্রতিটি ম্যাচেই ইডেনে দেখা গেছে শাহরুখকে। পাশেই থাকে আব্রাম। রোজই ম্যাচ শেষে পুত্রের সঙ্গে রসিকতায় মাতেন কিং খান। তবে সোমবার (২৯ এপ্রিল) বাবার খুনসুটি ভালোভাবে নেয়নি সে। চোখ বড় করে আঙুল উঁচিয়ে কী সব বলতে থাকে সে।

আরও পড়ুন: জানা গেল ভাইরাল ওই কনসার্টের গায়কের পরিচয়

যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেখানে দেখা গেছে, মন দিয়ে কেকেআরের খেলা দেখছিল আব্রাম। আর তখনই ছেলের সঙ্গে রসিকতা করতে ব্যস্ত শাহরুখ। ব্য়াপারটা মোটেই ভালোভাবে নেয়নি আব্রাম। আর তাই তো রীতিমতো বড় বড় চোখ করে বাবাকে ধমক দিল ‘ছোটে বাদশা’!

এদিন সাত উইকেটে দাপুটে জয় পায় কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচের বল গড়ানোর আগে থেকেই শহর কলকাতায় উপস্থিত শাহরুখ। ইডেনে পুত্র আব্রামকে সঙ্গে নিয়ে ক্রিকেটে মেতে উঠেছিলেন। সেইসঙ্গে নিজের সিগনেচার পোজেও ধরা দেন শাহরুখ।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর