সোমবার, ৮ জুন, ২০২৬, ঢাকা

শিল্পী সমিতির নির্বাচনে হেরেছেন হেলেনা জাহাঙ্গীর, পেয়েছেন কত ভোট? 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৪, ০৯:২৭ এএম

শেয়ার করুন:

শিল্পী সমিতির নির্বাচনে হেরেছেন হেলেনা জাহাঙ্গীর, পেয়েছেন কত ভোট? 

প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে জেল ফেরত হেলেনা জাহাঙ্গীর অংশ নিয়েছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে। কার্যনির্বাহী সদস্য পদে দাঁড়িয়েছিলেন তিনি। কিন্তু পাননি জয়ের স্বাদ।

কলি-নিপুণ প্যানেল থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন হেলেনা। কলি-নিপুণের মতোই দশা হয়েছে তার। সমালোচিত এ নারীর বাক্সে ভোট পড়েছে ১৭০ টি। হেলেনা জাহাঙ্গীর ছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে হেরেছেন সুজাতা আজিম, সঞ্জু জন, স্বপ্না, সাইফ, মো. সাইফুল, মো. ফিরোজ মিয়া, বাদল শেখ, পীরজাদা শহীদুল হারুন, নাদের চৌধুরী, নিরঞ্জন সরকার, নাসরিন, তানভীর তনু, জেসমিন আক্তার, সাদিয়ায় মির্জা, ইউসুফ খান। 


বিজ্ঞাপন


কার্যনির্বাহী সদস্য পদে  নির্বাচিত হয়েছেন সুচরিতা (২২৮), রোজিনা (২৪৩), আলীরাজ (২৩৯), সুব্রত, দিলারা ইয়াসমিন (২১৮), শাহনূর (২৪৫), নানা শাহ (২১০), রত্না কবির (২৬৩), চুন্নু (২৪৮), রিয়ানা পারভিন পলি (২২০) ও সনি রহমান (২৩০)।

আরও পড়ুন: কত ভোটের ব্যবধানে হারলেন নিপুণ?

নিপুণের হাত ধরে শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিয়েছিলেন হেলেনা জাহাঙ্গীর। সেসময় অভিযোগ উঠেছিল নীতিমালা না মেনে এই নারীকে শিল্পী সমিতির সদস্য পদ দিয়েছে সদ্য ইলিয়াস কাঞ্চন ও নিপুণের নেতৃত্বাধীন কমিটি। সমিতির সদস্য হওয়ার জন্য একজন শিল্পীর যে যোগ্যতা লাগে (ন্যূনতম পাঁচটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অবিতর্কিত চরিত্রে অভিনয় করতে হয়) তা তার ছিল না। তারপরও হেলেনা জাহাঙ্গীরকে সমিতির সদস্য পদ দেয়া হয়।

আরও পড়ুন: কলিকে কত ভোটে হারালেন মিশা?


বিজ্ঞাপন


নির্বাচনে অংশ নিয়েই হেলেনা জাহাঙ্গীর সাংবাদিকদের বলেছিলেন, ‘আমার গার্মেন্টস কারখানা আছে। সংস্কৃতি অঙ্গনের যাদের চাকরি লাগবে, তাদের আমি চাকরি দিতে পারব। এ জন্য কলি-নিপুণ পরিষদের যে অফার ছিল তা লুফে নিয়েছি।’

সেসময় তার এ মন্তব্যে চলচ্চিত্রাঙ্গণে সমালোচনা শুরু হয়। বিতর্কিত হেলেনা জাহাঙ্গীরের সদস্য হওয়ার খবরে নিন্দা জানান শিল্পীরা। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর