সোমবার, ৮ জুন, ২০২৬, ঢাকা

ভোট দিয়েই চলে যান ইলিয়াস কাঞ্চন, সহকর্মীদের সঙ্গে বলেননি কথা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৪, ০৭:০১ পিএম

শেয়ার করুন:

ভোট দিয়েই চলে যান ইলিয়াস কাঞ্চন, সহকর্মীদের সঙ্গে বলেননি কথা

আজ শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ। স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন শিল্পীরা। এসেছিলেন সমিতির বিদায়ী কমিটির সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তবে অনেকটা চুপিসারে ভোট দিয়েই চলে গেছেন তিনি। বলেননি কারও সঙ্গে কথা। 

ভোট দিতে আজ (১৯ এপ্রিল) দুপুরের দিকে এফডিসিতে প্রবেশ করেন তিনি। গাড়ি থেকে নেমে সোজা ভোটকেন্দ্রে প্রবেশ করেন। ভোট প্রদান করে ৫ মিনিটের মধ্যে বাইরে আসেন।


বিজ্ঞাপন


এসময় দীর্ঘদিনের সহকর্মীরা তার সঙ্গে কথা বলতে চাইলে কাউকে সাড়া না দিয়ে এফডিসি থেকে বেরিয়ে যান তিনি। এমনকি কোনো গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি ইলিয়াস কাঞ্চন।

সকাল সাড়ে ৯টায় অভিনেতা ডা. এজাজের (অভিনেতা ও চিকিৎসক এজাজুল ইসলাম) ভোট প্রদানের মাধ্যমে শিল্পী সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ শেষ হয় বিকেল ৫টায়। 

এবারের নির্বাচনে ২১ সদস্যবিশিষ্ট কমিটি এই নির্বাচনে ৬ জন স্বতন্ত্রসহ ২টি প্যানেল থেকে ৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। প্যানেল দুটি হলো মিশা-ডিপজল ও মাহমুদ কলি-নিপুণ।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর