বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

প্রাক্তন স্ত্রীর মার খেতেন জনি ডেপ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২ মে ২০২২, ০৩:২৯ পিএম

শেয়ার করুন:

প্রাক্তন স্ত্রীর মার খেতেন জনি ডেপ

হলিউড তারকা জনি ডেপ ও অ্যাম্বার হার্ডের বিচ্ছেদ হয়েছে সেই কবে। তারপরও ছোট গল্পের মতো তা শেষ হয়েও হচ্ছে না শেষ। এবার বিষয়টি পেল নতুন রঙ। এই রঙ ছড়াল সম্প্রতি ফাঁস হওয়া একটি কল রেকর্ড। কথোপকথনরত নর-নারীর কণ্ঠ শুনে ধারণা করা হচ্ছে, তা জনি ও অ্যাম্বারের গলা। তবে গণমাধ্যম জানিয়েছে, এখনও তার কোনো সত্যতা প্রমাণিত হয়নি।

কল রেকর্ডের চুম্বক অংশ হচ্ছে, জনির গায়ে হাত তুলতেন স্ত্রী অ্যাম্বার। ফোন রেকর্ডে তাকে সেটা করতেই নিষেধ করেছেন জনি। তবে অ্যাম্বার গায়ে হাত তোলা থেকে বিরত থাকার কথা দিতে পারেননি জনিকে।

ফাঁস হওয়া রেকর্ডে অ্যাম্বারের উদ্দেশ্যে জনিকে বলতে শোনা যায়, ‘তুমি আমার গায়ে হাত তোলা বন্ধ করো। আবার যদি আমাকে মারো তবে আমি আলাদা থাকতে বাধ্য হব।’

johnny depp

জনির এমন হুমকিতে মোটেও বিচলিত হননি অ্যাম্বার। উত্তরে তিনি বলেছেন, ‘গায়ে হাত তুলব কি না, কথা দিতে পারছি না। মাঝে মাঝে মেজাজ গরম হয়ে যায়। তখন নিজেকে নিয়ন্ত্রণ করা যায় না।’

রেকর্ডটি এখন বহুল চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। ফলে ভাইরাল হতে সময় নেয়নি। ফাঁস হওয়া মাত্রই তা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এই দুই তারকার বিচ্ছেদ হয় ২০১৭ সালে। তারপর থেকে কাদা ছোড়াছুড়ি চলছেই। তারা দুজনে একে অপরের বিরুদ্ধে করেছেন মামলার পর মামলা। শুরুতে জনি ডেপের বিরুদ্ধে বিস্তর অভিযোগ এনে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অ্যাম্বার। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল দাম্পত্য কলহের বিষয়টি।

johnny depp

কিন্তু তা মেনে নিতে পারেননি জনি। এই মামলার পরপরই সাবেক স্ত্রীর বিরুদ্ধে মানহানি মামলা ঠুকে দেন তিনি। এমন কথা শুনে চটে যান অ্যাম্বার। তিনিও ফের মামলা করে বসেন জনির বিরুদ্ধে।

বর্তমানে সেই জোড়া মামলার শুনানি চলছে। এতদিন তা নিয়েই মেতেছিলেন জনি-অ্যাম্বার অনুরাগী ও নিন্দুকরা। এর মধ্যে ফাঁস হলো কল রেকর্ডটি। ফলে উপযুক্ত রসদ পেয়ে আরও চর্চিত হচ্ছে বিষয়টি।

এর আগে অবশ্য জনির বিরুদ্ধেই শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন অ্যাম্বার। কাঠগড়ায় দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। জানিয়েছিলেন, কোকেনের খোঁজ করতে গিয়ে জনি তার গোপনাঙ্গে আঙ্গুল পর্যন্ত ঢুকিয়েছিলেন। এবার ঘটল উল্টো ঘটনা। জানা গেল, তিনিই জনির গায়ে হাত তুলতেন। এমনকি জনির অনুরোধেও মন গলেনি তার।

আরআর/আরএসও

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর