বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

কলকাতার রাস্তায় ভিক্ষা করতে হয়েছে উত্তম কুমারকে! 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬ মার্চ ২০২৪, ১২:৫৫ পিএম

শেয়ার করুন:

কলকাতার রাস্তায় ভিক্ষা করতে হয়েছে উত্তম কুমারকে! 

আনায়াসে ভুলে যাওয়া বাঙালির স্বভাব হলেও কিছু ক্ষেত্রে তাদের স্মরণশক্তি প্রখর। কিছু নাম ও বিষয় কখনও ভোলে না তারা। তেমনই একটি নাম উত্তম কুমার। যার নরম হাসির মায়াজাল ও অভিনয় দক্ষতায় আজও মুগ্ধ দুই বাংলা।

এদিকে বাংলার এই মহানায়ক সম্পর্কে জানা গেছে নতুন তথ্য। বাংলা চলচ্চিত্রে প্রবাদ পুরুষ হয়েও কলকাতার রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করতে হয়েছিল তাকে। জানিয়েছেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়।

তবে উত্তমের এই ভিক্ষার কারণ নিজের প্রয়োজন না। মানুষের পাশে দাঁড়াতে পথে নেমে হাত পেতেছিলেন তিনি। এরকম উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘উত্তমকুমারকে সকলে এক দারুণ অভিনেতা এবং মহানায়ক-সুপারস্টার হিসেবেই চেনেন। কিন্তু তিনি যে কত বড় মনের মানুষ ছিলেন, তা কেউ জানেনই না। তিনি নিজেও চিনতে দেননি হয়তো। আমার কাছে উত্তমদা মহানায়কের পাশাপাশি একজন মানবিক মানুষ।’

মাধবী জানান, উত্তমকুমার এমন এক ব্যক্তি যিনি সেই সময় বন্যাত্রাণে সাহায্য করতে গিয়ে টালিগঞ্জের রাস্তায় ভিক্ষে পর্যন্ত করেছেন। বলেন, ‘একবার ভীষণ বন্যা হয়। সেই সময় চারদিকে হাহাকার। ত্রাণের কাজ চলছে। বিষয়টায় বিচলিত হয়ে পড়েন মহানায়ক। এত হাহাকার দেখে কিছুতেই চুপ করে ঘরের ভেতর বসে থাকতে পারেননি। তার কাছে যে অর্থ সঞ্চিত ছিল, তা দিয়ে তো সম্পূর্ণ ত্রাণের কাজ সম্পন্ন হতো না। তাই সহকারীদের নিয়ে টালিগঞ্জের রাস্তায়-রাস্তায় বেরিয়ে পড়েন। এটা কি কেউ ভাবতে পেরেছিলেন। কেউ জানেনই না। আমি জানি। এর কারণ আমি তখন চোখের সামনে সব দেখছি।’

এছাড়াও বিভিন্ন সময় উত্তম কুমার দুস্থদের পাশে দাঁড়াতেন। কন্যাদায়গ্রস্থ পিতাকেও সাহায্য করেছেন বলে জানান মাধবী মুখোপাধ্যায়। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর