শুক্রবার, ২২ মে, ২০২৬, ঢাকা

‘রাজকুমার’-এর পোস্টার, শাকিবিয়ানদের মিশ্র প্রতিক্রিয়া 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৪, ০১:৩৩ পিএম

শেয়ার করুন:

‘রাজকুমার’-এর পোস্টার, শাকিবিয়ানদের মিশ্র প্রতিক্রিয়া 

এই মুহূর্তে দেশের সিনেমা অঙ্গনে সবচেয়ে বড় খবর সুপারস্টার শাকিব খানের ‘রাজকুমার’ছবির পোস্টার। গতকাল শনিবার সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে এ চলচ্চিত্রের প্রথম পোস্টার। 

ভক্তদের কাছে ‘রাজকুমার’-এর পোস্টার যেন ছিল চাতকের কাছে বৃষ্টি ফোঁটার মতো। প্রকাশের সঙ্গে সঙ্গে পিপাসা মেটাতে হুমড়ি খেয়ে পড়েন তারা। তবে ‘রাজকুমার’-এর পোস্টারে তৃষ্ণা মেটেনি অনেকের। সামাজিক মাধ্যমে উঠে এসেছে সে চিত্র।


বিজ্ঞাপন


‘রাজকুমার’-এর পোস্টার দেখে হতাশা প্রকাশ করেছেন অনেকে। একজন লিখেছেন, ‘‘হতাশ! এটাই নাকি বাংলা সিনেমার ইতিহাস বদলানো ‘রাজকুমার’ সিনেমার পোস্টার।’’ অন্য একজনের মন্তব্য, ‘ ‘রাজকুমার’ পুরোপুরি হতাশ করল।’’

cccbe82140c2b70acc1b9f9dd08e1dfb-65fe83b01c087_20240323_142913615

এদিকে অনেকে ভেবেছিলেন ‘প্রিয়তমা’কে ছাড়িয়ে যাবে কিং খানের ‘রাজকুমার’। কিন্তু পোস্টার সামনে আসতে সুর পাল্টেছেন তারা। এক নেটাগরিক লিখেছেন, ‘‘প্রিয়তমা’র পোস্টারের কাছে কিছুই না। ‘প্রিয়তমা’র পোস্টার অনেক সুন্দর ছিল।’’ 

শাকিবের ভক্তদের কেউ কেউ মনে করছেন এর চেয়ে তারাই ভালো পোস্টার বানাতে পারেন। পরিচালকের ওপর ক্ষোভ ঝেড়ে লিখেছেন, ‘হিমেল আশরাফের থেকে এত নিম্নমানের পোষ্টার আশা করিনি। এর থেকে শাকিব ফ্যানরাও ভালো পোষ্টার তৈরি করতে পারে।’ আরেকজন একই সুরে বলেছেন, ‘এর চেয়ে ফ্যানমেইড পোস্টারও ভালো হয়।’ 


বিজ্ঞাপন


তবে সবাই যে একই সুরে কথা বলেছেন তা কিন্তু না। ‘রাজকুমার’-এর পোস্টারে সন্তুষ্টি প্রকাশ করে একজন লিখেছেন, ‘‘পোস্টার দেখেই বোঝা যাচ্ছে ইমোশনে ভরপুর ‘রাজকুমার’। শাকিব খানের করুণ চাহনি। ইমোশনাল পোস্টার।’’ অন্য একজন দশে দশ দিয়ে লিখেছেন, ‘আমার কাছে ভালো লেগেছে।’

courtny-20230807142706_20231224_154853796

এদিকে যাদের মন ভরেনি ‘রাজকুমার’ পোস্টারে তাদের স্বান্তনা দিয়েছেন অন্যরা। ২৮ মার্চ শাকিবের জন্মদিনে মুক্তি পাবে সিনেমাটির টেলার। এর আগে প্রকাশ পাবে ছবিটির গান। অনেকে আশাবাদী টেলার ও গানে ক্ষতের দাগ সেরে যাব পোস্টার দেখে আহতদের। 

ছবিটির পরিচালক হিমেল আশরাফ। তিনি জানিয়েছেন প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘রাজকুমার’। এটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান।

এতে শাকিবের বিপরীতে দেখা যাবে মার্কিন অভিনেত্রী কোর্টনি কফিকে। অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, এরফান মৃধা শিবলু, ডাক্তার এজাজ প্রমুখ।

Posted by Facebook on Date:

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর