বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

নিজ হাতে কার ছবি আঁকলেন চঞ্চল চৌধুরী? 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৫ পিএম

শেয়ার করুন:

নিজ হাতে কার ছবি আঁকলেন চঞ্চল চৌধুরী? 

আজ ২৯ ফেব্রুয়ারি বরেণ্য নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদের জন্মদিন। ১৯৪৮ সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি। এদিন অসংখ্য ভক্ত গুণাগ্রহী ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন। অভিনেতা চঞ্চল চৌধুরীও আছেন এ তালিকায়। 

চঞ্চল চৌধুরী একটু অন্যরকমভাবে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মামুনুর রশীদকে। তার সঙ্গে মামুনুর রশীদের সম্পর্কটা গুরু শিষ্যের। গুরুকে গুরুদক্ষিণা দেওয়া তো শিষ্যের ধর্ম। জন্মদিনে চঞ্চল সেটিই করলেন। দক্ষিণা হিসেবে নিজ হাতে গুরুর ছবি আঁকলেন তিনি। 


বিজ্ঞাপন


ছবিটি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন পর্দার কালুয়া। সঙ্গে লিখেছেন, এই মানুষটার সান্নিধ্যে না এলে হয়তো আমি অভিনেতা পরিচয়ে পরিচিত হতে পারতাম না। সৃষ্টিশীল যেকোনো সাধনা করতে গেলে গুরু লাগে। আমার অভিনয় গুরু মামুনুর রশীদ। 

428686108_955538829263703_5192611249974760055_n_(1)

এরপর তিনি লেখেনব, আজ তার জন্মদিন। নিজের হাতে তার ছবি এঁকে ক্ষুদ্র একটা গুরুদক্ষিণা দিলাম। শুভ জন্মদিন গুরু।

এদিকে মামুনুর রশিদের জন্মদিন উপলক্ষে ২৯ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ আরণ্যকের ‘আলোর আলো নাট্যোৎসব’ হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে।


বিজ্ঞাপন


উৎসবে থাকবে মামুনুর রশীদ রচিত ও নির্দেশিত নাটকের মঞ্চায়ন, সংগীত, নৃত্য, সেমিনার, প্রদর্শনী ও থিয়েটার আড্ডা। বৃহস্পতিবার বিকাল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় উৎসবের উদ্বোধন করবেন অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। এছাড়া দেশ-বিদেশের সাংস্কৃতিক ব্যক্তিত্বরাও আসবেন অতিথি হয়ে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর