শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

নিজের নাম পরিবর্তন করলেন মাহি 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৪৫ পিএম

শেয়ার করুন:

নিজের পরিবর্তন করলেন মাহি 

কামরুজ্জামান সরকার রাকিবের সঙ্গে বিচ্ছেদের ঘোষণার পর এবার নিজের নাম বদলে ফেললেন ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি। 

রাকিবের সঙ্গে বিয়ের পর ফেসবুক অ্যাকাউন্টে নিজের নামের সরকার পদবী যোগ করেন মাহি। ফলে মাহিয়া মাহি থেকে হয়ে ওঠেন মাহিয়া মাহি সরকার। তবে সম্প্রতি বিচ্ছেদের ঘোষণা দেন মাহি। এবার নিজের নাম থেকেও ছেটে ফেললেন প্রাক্তনের পদবী।

দিন কয়েক আগে ঘর ভাঙার খবর দেন ঢালিউড অভিনেত্রী মাহিয়া মহি। তিনি জানান স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন।
সেসময় এক ভিডিও বার্তায় তিনি বলেছিলেন, আমরা দুজন মিলেই এমন সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা রয়েছে। তবে রকিব খুব ভালো মানুষ। তাকে আমি সম্মান করি। অনেক কেয়ারিং সে। খুব দ্রুতই আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছি। কবে আর কীভাবে হবে সেটাও দুজন মিলেই ঠিক করব।

এরপর তিনি বলেছিলেন, আপনারা আমার ছেলে ফারিশের জন্য দোয়া করবেন। যেন ওকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি।

২০১৬ সালে মাহি বিয়ে করেছিলেন সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে। তার সঙ্গে ঘর ভাঙলে ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রকিব সরকারকে বিয়ে করেন। আড়াই বছর না যেতে তার সঙ্গেও মাহি নিয়েছেন বিচ্ছেদের সিদ্ধান্ত।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর