বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

বিয়ে করেছেন স্পর্শিয়া

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৬ পিএম

শেয়ার করুন:

বিয়ে করেছেন স্পর্শিয়া

নতুন বছরের শুরুতে শোবিজে বিয়ের ধুম পড়েছিল। মৌসুমী হামিদ, জোভান, অর্ষা, স্বাগতাসহ অনেকেই নতুন জীবনে পা রাখতে বেছে নিয়েছিলেন জানুয়ারি মাস। তবে সে জোয়ার ভাসেননি অর্চিতা স্পর্শিয়া। সহকর্মীদের বিয়ের ধুম শেষে সব যখন শান্ত তখন তিনি শুরু করলেন জীবনের নতুন অধ্যায়। এজন্য বেছে নিলেন ভালোবাসা দিবস।

আজ ১৪ ফেব্রুয়ারি বিকেলে সৈয়দ রিফাত নাওঈদ হোসেনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন স্পর্শিয়া। নাওঈদ সিলেটের সন্তান। 

স্পর্শিয়ার পারিবারিক সূত্র সংবাদমাধ্যমকে জানায়, বিয়েটা বেশ আয়োজন করেই সেরেছেন স্পর্শিয়া। গতকাল ১৩ ফেব্রুয়ারি গায়ে হলুদের অাসর বসিয়েছিলেন কক্সবাজার সাগরতীরে। আর আজ ১৪ ফেব্রুয়ারি বিয়ে সেরেছেন ইনানি বিচে। এসময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 

এ প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, সমুদ্র আর পাহাড় আমার ভীষণ প্রিয়। তাই আমার সব সময় ইচ্ছে ছিল এমন জায়গায় বিয়ে করব যেখানে পাহাড় আর সমূদ্র দুটোই রয়েছে। শ্বশুরবাড়ির লোকজনও আমার ইচ্ছেকে প্রাধান্য দিয়েছেন।

মায়ের পছন্দে বিয়ে করেছেন স্পর্শিয়া। এমনটা উল্লেখ করে বলেন, নাওঈদকে আমার আম্মুর খুব পছন্দ হয়েছে। আমি আগেই বলেছি বিয়েটা আম্মুর পছন্দেই করব। তাছাড়াও কিছু বিষয়ে নাওঈদকে আমিও মনের মতো পেয়েছি বলেই আমি রাজী হয়েছি। সেও হয়ত আমার মধ্যে তার স্ত্রী হিসেবে যে গুণগুলো চেয়েছিল, সেগুলো পেয়েছে। তাই দুই পরিবারের সম্মতিতেই বিয়ে।

স্পর্শিয়া-নাওঈদের বিয়ের ঘটকালি করেছেন তাদের এক বন্ধু। পারিবারিক ভাবে কথাবার্তার পর বিয়ের বিষয়টি পাকা হয়। পাশাপাশি ভালোবাসাও তৈরী হয়।

আরআর/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর