বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ঢাকা

মানুষের এখন গান অনুভব করার ক্ষমতাটা নেই: বাপ্পা মজুমদার

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৮ পিএম

শেয়ার করুন:

মানুষের এখন গান অনুভব করার ক্ষমতাটা নেই: বাপ্পা মজুমদার

গানের বাজার আগের মতো নেই, যেসব গান প্রকাশ পাচ্ছে সেগুলো জনপ্রিয়তা পাচ্ছে না আগের মতো— অনেকদিন ধরেই কথাগুলো চলমান। এই যখন অবস্থা তখন ঘুরে বেড়ায় একটি প্রশ্ন। তবে কি ভালো গান হচ্ছে না?

এবার প্রশ্নটির জবাব দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদার। তিনি মনে করেন ভালো গান হচ্ছে তবে মানুষের বসে গান শোনার সময় নেই। গতকাল শনিবার একটি গানের ভিডিও প্রকাশনা উৎসবে এসেছিলেন বাপ্পা মজুমদার। সেখানে সংবাদকর্মীদের প্রশ্নের উত্তরে কথাগুলো বলেন তিনি। 

আরও পড়ুন: ভালোবাসা দিবস উপলক্ষে দেবাশীষ সমদ্দারের ‘এখন নামবে শ্রাবণ’

বাপ্পা মজুমদার বলেন, অনেক ভালো গান হচ্ছে। কিন্তু ভালো গানগুলোকে সেভাবে প্রমোট করা হচ্ছে না। এছাড়া মানুষের এখন গান শোনার, গান অনুভব করার ক্ষমতাটা নেই। মানুষ এখন অনেক বেশি অস্থির। আগে মানুষ বসে গান শুনত। এখন সবাই দৌড়ের ওপর থাকে। বসে গান শোনার সময় নেই। 

এদিকে আগামী ২৩ ফেব্রুয়ারি রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) মিলনায়তনে আয়োজন করা হয়েছে বাপ্পা মজুমদারের দ্বিতীয় একক কনসার্ট ‘বাপ্পা মজুমদার অডিসি’। সে বিষয়েও কথা বলেন তিনি। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর