বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ঢাকা

ছেলের হাতে প্রাণ গেল অভিনেত্রীর 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২৯ এএম

শেয়ার করুন:

ছেলের হাতে প্রাণ গেল অভিনেত্রীর 

ছেলের হাতে প্রাণ গেল তামিলনাড়ুর জনপ্রিয় অভিনেত্রী কাসাম্মালের। গত ৪ ফেব্রুয়ারি এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতের একাধিক সংবাদমাধ্যম।

জানা গেছে, অভিনেত্রীর ছেলে পি নামাকোডি পিটিয়ে হত্যা করেছে কাসাম্মালকে। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর মাদুরাই শহরের উসিলামপট্টির কাছে আনাইউরে। 

সূত্রের খবর, নামাকোডি মায়ের কাছে মদ কেনার জন্য টাকা চেয়েছিলেন। কিন্তু কাসম্মল তাকে টাকা দিতে অস্বীকার করেন। তারই জেরে নামাকোডি তার মাকে মারার জন্য কাঠের টুকরো নিয়ে আসেন। অনবরত আঘাত করতে থাকেন। অবশেষে একাধিক আঘাত পাওয়ার পর প্রবীণ অভিনেত্রী নিশ্বাস ত্যাগ করেন।

ঘটনার পর উসিলামপট্টি তালুক পুলিশ গ্রেফতার করে নামাকোডিকে। অভিনেত্রীর দেহ ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠায়। জানা গেছে, নামাকোডিকে রিমান্ডে নেওয়া হয়েছে। তারই সঙ্গে খুনে ব্যবহৃত অস্ত্রকে বাজেয়াপ্ত করা হয়েছে।

তামিলনাড়ুর প্রিয় মুখ কাসাম্মাল। সেখানকার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সিনেমা 'কাডাইসি বিভাসায়ি'-এ অভিনয় করেছিলেন তিনি। এ ছবিতে তার সঙ্গে পর্দা ভাগ করেছিলেন নলান্দি, বিজয় সেতুপতি এবং যোগী বাবুর মতো তারকা। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর