শুক্রবার, ৫ জুন, ২০২৬, ঢাকা

‘ডার্ক ওয়ার্ল্ড’ ছবিতে মাহির জায়গায় কলকাতার কৌশানী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩৯ পিএম

শেয়ার করুন:

‘ডার্ক ওয়ার্ল্ড’ ছবিতে মাহির জায়গায় কলকাতার কৌশানী

গত বছর ‘ডার্ক ওয়ার্ল্ড’ নামের একটি সিনেমায় যুক্ত হয়েছিলেন মাহিয়া মাহি। অংশ নিয়েছিলেন শুটিংয়ে। কিন্তু তিনদিন পরই সরে দাঁড়ান সিনেমাটি থেকে। শোনা গিয়েছিল পরীমনির নাম আসায় ছবিটি ছেড়ে দিয়েছেন তিনি। 

নতুন খবর হলো মাহির ছেড়ে দেওয়া ছবিটিতে এবার নেওয়া হলো কলকাতার নায়িকা কৌশানী মুখার্জিকে। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন সিনেমার নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক ও প্রযোজক মুন্না খান।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ফেমাস বলেই ট্রল হই: কৌশানী

ছবির শুটিংয়ে অংশ নিতে আগামীকাল শনিবার ঢাকা আসবেন কৌশানী। এমনটা উল্লেখ করে ছবির নির্মাতা মানিক বলেন, ‘৪ ফেব্রুয়ারি থেকে ঢাকায় ডার্ক ওয়ার্ল্ড সিনেমার বাকি অংশের শুটিং শুরু হবে। প্রথম দিন থেকেই কৌশানী থাকবেন। আশা করছি একটানা শুটিং করে কাজ শেষ করতে পারব।’

আরও পড়ুন: পারিশ্রমিকের ৯ লাখ টাকা ফেরত দিলেন মাহি

‘ডার্ক ওয়ার্ল্ড’-এর নায়ক ও প্রযোজক মুন্না খান বলেন, ‘সিনেমার গল্প খুব পছন্দ হয়েছে কৌশানী মুখার্জির। ইতিমধ্যে তাঁর সঙ্গে সমস্ত ফরমালিটি শেষ হয়েছে। শেষ লটের প্রথম দিন থেকেই তিনি থাকবেন শুটিংয়ে।’


বিজ্ঞাপন


‘ডার্ক ওয়ার্ল্ড’ থ্রিলার ঘরানার একটি ছবি। এতে মাহিরর চরিত্রটি ছিল পুলিশ অফিসারের। সেই চরিত্রে দেখা যাবে কৌশানীকে। ছবিটিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, দীপা খন্দকার, শিবা শানু প্রমুখ।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর