বুধবার, ৬ মে, ২০২৬, ঢাকা

নতুন বছরের প্রথম মাসে কেমন ছিল চলচ্চিত্রাঙ্গন? 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:২২ পিএম

শেয়ার করুন:

নতুন বছরের প্রথম মাসে কেমন ছিল চলচ্চিত্রাঙ্গন? 

দেখতে দেখতে কেটে গেল নতুন ইংরেজি সাল ২০২৪-এর প্রথম মাস। ৩১ দিনে চলচ্চিত্রাঙ্গনে ঘটে গেছে বেশকিছু ঘটনা। কেউ হারিয়েছেন, কারও প্রাপ্তির খাতায় যোগ হয়েছে। আবার কেউ বছরের শুরুতেই সব আলো নিজের দিকে টেনেছেন। সবমিলিয়ে নতুন বছরের প্রথম মাসে কেমন ছিল চলচ্চিত্র অঙ্গন— চলুন জেনে নেওয়া যাক। 

এক পথে শাকিব-অপু:  ক্যারিয়ারের শুরু থেকেই শাকিবের হাত ধরে পথ চলছেন অপু বিশ্বাস। বাস্তব জীবনেও এক পথের পথিক হয়েছিলেন। সে পথ বেঁকে গেছে অনেক আগে। এদিকে নতুন বছরের শুরুতে ফের এক পথের যাত্রী হয়েছেন দুজন। ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করেছেন তারা। 


বিজ্ঞাপন


চলতি বছর 'দরদ’ দিয়ে 'রাজকুমার’ হয়ে প্রেক্ষাগৃহে 'তুফান’ তুলবেন শাকিব। তাই সময়ের পুরোটাই খরচ হচ্ছে লাইট ক্যামেরা, অ্যাকশনে। ব্যস্ততার এই ভিড়বাট্টার মাঝেই বছরের শুরুতে নিজেকে ব্যবসায়ী হিসেবে পরিচয় করিয়ে দেন তিনি। 

apu-20230623170027

২০ জানুয়ারি রাজধানীর এক বিলাসবহুল হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রসাধনী ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করেন শাকিব। রিমার্ক নামের একটি প্রসাধনী প্রতিষ্ঠানের পরিচালকের দায়িত্ব নেন। প্রতিষ্ঠানটির কার্যক্রম বিস্তৃত বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্রেও। যার প্রসাধনী পণ্য বিপণন হচ্ছে বিশ্বজুড়ে।

এদিকে গত বছরের শেষে অপু জানিয়েছিলেন ব্যবসায় নামার কথা। জানুয়ারির শুরুতেই তা বাস্তবায়ন করেন তিনি। বুটিক ও বিউটি পারলার এবং রেস্টুরেন্ট ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করেন। রাজধানীর আফতাব নগর আবাসিক এলাকায় ‘সিগনেচার বাই এবি পার্লার অ্যান্ড বুটিক’ ও ‘এবি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছেন অপু। গত ৮ জানুয়ারি থেকে এর কার্যক্রম শুরু হলেও ১২ জানুয়ারি থেকে ব্যবসা প্রতিষ্ঠান দুটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। 


বিজ্ঞাপন


raha_20240114_135924784

সীমানা ছাড়িয়েছেন বুবলী: শাকিব-অপু এক পথে হাঁটলেও শবনম বুবলীর সেদিকে ভুক্ষেপ নেই। আপন লক্ষ্যে আপন পথে হাঁটছেন তিনি। নতুন বছরের শুরুতে এসে ছাড়িয়েছেন সীমানা। ঢালিউডের গণ্ডি পেড়িয়ে প্রথম নাম লিখিয়েছেন কলকাতার ছবিতে। জানুয়ারির মাঝামাঝিতে এসে এ খবর নিজেই দিয়েছেন। 'ফ্ল্যাশব্যাক' নামের এ ছবিতে সহশিল্পী হিসেবে তিনি পেয়েছেন কৌশিক গাঙ্গুলি ও মন্টু পাইলট খ্যাত সৌরভ দাসকে। তবে ছবিটিতে বাংলাদেশ থেকে শুধু বুবলী একাই নন। পরিচালক রাশেদ রাহাও রয়েছেন। 

শিল্পী সমিতিতে ভাঙন: দেশের চলচ্চিত্র নিয়ে না যত আলোচনা তারচেয়ে আজকাল বেশি আলোচনা হয় চলচ্চিত্র সম্পর্কিত সংগঠনগুলো নিয়ে। এই দৌড়ে এগিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। পদপ্রত্যাশী অনেকের হাবভাব দেখলে মনে হয় সিনেমার চেয়ে সমিতির চেয়ারই গুরুত্বপূর্ণ। তবে বছরের শুরুতে সেই চেয়ার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন সংগঠনটির সহ সাধারণ সম্পাদক চিত্রনায়ক সাইমন সাদিক। বিদেশি ছবি মুক্তিতে অনিয়ম এবং এতে সমিতির নিস্ক্রিয়তাকে দায়ী করে পদত্যাগ করেন তিনি। এর কদিন পর সমিতির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জয় চৌধুরীও পদত্যাগের ঘোষণা দেন।

suvo_20240125_072243922

আরিফিন শুভর যোগ-বিয়োগ: বছরটা প্রাপ্তি দিয়ে শুরু হয়েছিল আরিফিন শুভর। কেননা তার নামে বরাদ্দ করা হয়েছে সংরক্ষিত কোটায় রাজউকের ১০ কাঠার একটি প্লট। গত ২৭ নভেম্বর রাজউকের বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয়। তবে শেষের দিকের এসে মাসটি শুভর জন্য ধরা দিয়েছে শোকের নীল খাম হয়ে। কেননা ২৪ জানুয়ারি শুভ তার মাকে হারান। এদিন রাত ১১.৫৫ মিনিটে রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শুভর মা। 

km_20231226_175204955

দেশে এলেন মোশাররফ করিম: বছরের শুরুতেই দেশের অভিনেতা মোশাররফ এসেছেন বিদেশি সিনেমার মোড়কে। সব তার অভিনীত কলকাতার সিনেমা 'হুব্বা’র কল্যাণে। দেশের অভিনেতার কলকাতার ছবিতে অভিনয় নিয়ে দর্শকে বেশ কৌতূহল ছিল। সে কৌতূহল মিটলেও ছবিটির গায়ে লেগেছে অনিয়মের ট্যাগ। ১৯ জানুয়ারি বাংলাদেশে মুক্তি পায় 'হুব্বা’। এদিন মুক্তি পায় আরও দুটি দেশীয় সিনেমা 'শেষ বাজি’ ও 'কাগজের বউ’। তবে নিয়ম বলে, একই দিনে তিন সিনেমা মুক্তি পাওয়ার কোনো নিয়ম নেই। কিন্তু 'হুব্বা’র মুক্তিতে সে নিয়মটি ভাঙা হয়েছে বলে মন্তব্য অনেকের। 'হুব্বা’ আমদানি করেছে জাজ মাল্টিমিডিয়া। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর