বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

বিয়েতে না, লিভ ইন করবেন রাশমিকা-বিজয়

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৪, ০১:৫৭ পিএম

শেয়ার করুন:

বিয়েতে না, লিভ ইন করবেন রাশমিকা-বিজয়

জাতীয় ক্রাশ লিখে গুগলে খুঁজলে যার নাম প্রথমে দেখাবে তিনি দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। চলচ্চিত্র জগতে তার উত্থান প্রায় ধুমকেতুর মতো। অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে একাধিক ছবি সুপারহিট হয় নায়িকার। জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যায় রাশমিকা-বিজয় জুটি।

এরপর ইন্ডাস্ট্রিতে গুজব, রাশমিকা-বিজয় প্রেমের সম্পর্কে রয়েছেন। তাদের ঘনিষ্ঠতা প্রকাশ্যেও নজর এড়ায় না। বহু অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে তারকা-জুটিকে। পরে জানা যায় গুঞ্জনটি সত্যি। আসলেই প্রেম করছেন তারা। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: মুখোমুখি রাশমিকা-বিজয়ের পরিবার

এরপর জানা গিয়েছিল, বিয়ে নিয়েও নাকি কথা হচ্ছে তাদের মধ্যে। তবে সে সম্ভবনা উড়িয়ে দিলেন। জানালেন বিয়ে নয়, লিভ ইন করবেন রাশমিকা-বিজয়।

সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বিয়ে ছাড়াই এক ছাদের নিচে থাকার সিদ্ধান্ত নিয়েছেন বিজয়-রাশমিকা।

আরও পড়ুন: গোপন বিয়ে নিয়ে মুখ খুললেন রাশমিকা


বিজ্ঞাপন


জানা গেছে, ক্যারিয়ারের কারণেই নাকি বিয়ে করবেন না বিজয়-রাশমিকা। বরং সহবাসের পরিকল্পনা করেছেন তারা। তবে এই ব্যাপারে এখনই কিছু জানাতে নারাজ এ জুটি।

এর আগে সামাজিক মাধ্যমে হাত ধরে একটি ছবি ভাইরাল হয়েছিল। যেখানে দেখা যায়, দুবাইয়ের রাস্তায় একসঙ্গে ঘুরে বেড়াচ্ছেন বিজয়-রাশমিকা।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর