বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

বিয়ে করেছেন জোভান, পাত্রী কে? 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৪, ১১:৩৯ এএম

শেয়ার করুন:

বিয়ে করেছেন জোভান, পাত্রী কে? 

বিয়ে করেছেন ছোটপর্দার তারকা ফারহান আহমেদ জোভান। শুক্রবার (১২ জানুয়ারি) রাত ৯টার দিকে পাওয়া গেছে এ খবর। সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে বিষয়টি অভিনেতা নিজেই জানিয়েছেন।

নিজের ফেসবুকে দুটি ছবি পোস্ট করে জোভান লিখেছেন, ‘অ্যান্ড উই বোথ সেইড আলহামদুলিল্লাহ, কবুল।’ ছবিতে দেখা যায়, এক তরুণীর হাত ধরে উঁচু করে ঠোঁটের সঙ্গে আদুরে ভঙ্গিতে ধরে রেখেছেন জোভান। খানিক দূরে ঝাঁপসা হয়ে আছে ওই তরুণীর মুখ।


বিজ্ঞাপন


আরও পড়ুন: মৌসুমী চেয়েছিলেন লম্বা পাত্র, পেলেন কি?

এরপর আরও একটি ছবি পোস্ট করেন জোভান। যেখানে ওই তরুণীরর কপালে কপাল রেখে হাসতে দেখা গেছে তাকে।
এদিকে ছবিগুলো দেখে অনেকে কোনো নাটকের প্রচারণার অংশ ভেবেছিলেন। তবে জোভানের একাধিক ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করে, ছবিগুলো কোনো নাটকের নয়, বাস্তবজীবনে তার নতুন অধ্যায় শুরু করার। 

419066770_913160296838899_4425166651066740541_n

জানা গেছে, জোভানের স্ত্রীর নাম সাজিন আহমেদ নির্জনা। তিনি পুরান ঢাকার মেয়ে। পড়ালেখা করছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। দীর্ঘদিন ধরে জোভানের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন তিনি।


বিজ্ঞাপন


আরও পড়ুন: কাছের মানুষজনই আমার সব ওলট-পালট করে দিয়েছে: মৌসুমী

এ নিয়ে এখনও মুখ খোলেননি জোভান। তবে নিশ্চিত হওয়া গেছে, গতকাল ১২ জানুয়ারি পারিবারিক আবহে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন জোভান। স্ত্রীর পরিচয়সহ পরবর্তী আয়োজন সম্পর্কে শিগগিরই জানান দেবেন।

২০১১ সালে শোবিজে পথচলা শুরু জোভানের। গেল ১২ ধরে টানা অভিনয় করে যাচ্ছেন তিনি। ছোট পর্দার পাশাপাশি তিনি অভিনয় করেছেন চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টেও।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর