মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ঢাকা

‘রঙ্গনা’ সিনেমায় ফজলুর রহমান বাবু

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৪, ০৩:৫২ পিএম

শেয়ার করুন:

‘রঙ্গনা’ সিনেমায় ফজলুর রহমান বাবু

জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবুর শুরুটা মঞ্চ দিয়ে হলেও বর্তমানে নাটক-চলচ্চিত্রে দাপটের সাথে অভিনয় করছেন তিনি। নতুন বছরে নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন এই অভিনেতা।

সিনেমার নাম ‘রঙ্গনা’। এই সিনেমার মাধ্যমেই দীর্ঘ বিরতি পেরিয়ে ক্যামেরার সামনে আসছেন সুপারস্টার শাবনূর। সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা আরাফাত হোসাইন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: হিজাবে ঢাকা শাবনূর

‘রঙ্গনা’ সিনেমায় যুক্ত হয়ে ফজলুর রহমান বাবু বলেন, একটি সিনেমার গল্প পড়েই তার ভবিষ্যত জানতে পারি। সেই জায়গা থেকে এই গল্পটা পড়ে মনে হয়েছে কাজটি করা যায়। পরিচালক নতুন বা পুরনো সেটা দেখি না তার প্রস্তুতি এবং গল্প দেখি। নতুনরাও ভালো করছেন। সবকিছু মিলে যাওয়াতে এই সিনেমাতে যুক্ত হয়েছি। আমি তরুণদের সঙ্গে কাজ করতে পছন্দ করি। আশা করছি, সিনেমাটি সব শ্রেণির মানুষের পছন্দ হবে।

অনেক আগেই সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছেন শাবনূর। এখন নিচ্ছেন শুটিংয়ে নামার প্রস্তুতি। সবকিছু ঠিক থাকলে আসছে ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হবে এর নির্মাণ কাজ। দুই ঈদের একটি ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। 

আরও পড়ুন: শাবনূর নিজের খামখেয়ালির জন্য ধ্বংস হোক চাই না: নির্মাতা মানিক


বিজ্ঞাপন


সিনেমাটিতে শাবনূরের নায়ক কে হচ্ছেন তা নিয়ে নায়িকা বা পরিচালকের কেউই কোনো আভাস দেননি। তবে শিগগিরই ঘোষণা করে হবে বলে জানিয়েছেন নির্মাতা আরাফাত। নারীকেন্দ্রীক গল্পে সিনেমাটি নির্মিত হবে।

‘রঙ্গনা’ সিনেমায় তিনটি গান থাকছে। গানগুলো লিখেছেন কবির বকুল। সুর-কণ্ঠে থাকছেন ইমরান মাহমুদুল। সিনেমাটির কাহিনি লিখেছেন নির্মাতা নিজেই। চিত্রনাট্য ও সংলাপ করেছেন তন্ময় মুক্তাদির।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর