মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

ভোটে জিতে কাকে স্মরণ করলেন ফেরদৌস? 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৪, ০৪:১৭ পিএম

শেয়ার করুন:

ভোটে জিতে কাকে স্মরণ করলেন ফেরদৌস? 

প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই বাজিমাত করেছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন (নৌকা) নিয়ে বিজয়ী হয়েছেন তিনি। 

রোববার (৭ জানুয়ারি) বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণ পরই গণনা শুরু হয়। গণনা শেষে বেসরকারিভাবে ঢাকা-১০ আসনের নৌকা প্রতীকের প্রার্থী ফেরদৌস আহমেদকে বিজয়ী ঘোষণা করা হয়। তিনি পেয়েছেন ৬৫ হাজার ৮৯৮ ভোট।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ভোটের মাঠে ৬ তারকা, কার ঝুলিতে কত ভোট?

ভোটে জিতেই নিজের প্রয়াত পিতাকে স্মরণ করেন ফেরদৌস। সেইসঙ্গে স্মরণ করেন তার শশুরকে। এ সময় অশ্রুসিক্ত ফেরদৌস বলেন, ‘বাবাকে খুব মিস করছি। আমার শ্বশুর থাকলেও খুব খুশি হতেন। তিনিও একজন সংসদ সদস্য ছিলেন। যিনি আমার অনুপ্রেরণা ছিলেন। কীভাবে মানুষকে ভালোবাসা যায়, তার কাছ থেকে শিখেছি। কীভাবে সাধারণ মানুষ হয়েও অসাধারণভাবে ভালোবাসা যায়, সেটাও জেনেছি। গণমানুষের নেত্রী শেখ হাসিনাকে দেখেছি। তাদের কাছ থেকে শেখার চেষ্টা করেছি।’

ফেরদৌসের পাশে ছিলেন তার স্ত্রী তানিয়া রেজা। চিত্রনায়ক বলেন, ‘আমার স্ত্রী, দুই মেয়ে, স্বজন ও বন্ধু-বান্ধব যারা আছেন তারা খুব খুশি হয়েছেন। এমন একটা আনন্দ যা বলে বোঝানো যাবে না। এটা একা ভাগাভাগি করা সম্ভব না। আশেপাশের মানুষ, বন্ধু-বান্ধব এসেছেন, আমার খুবই ভালো লাগছে।’

আরও পড়ুন: প্রথমবারেই বাজিমাত ফেরদৌসের


বিজ্ঞাপন


এ সময় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ফেরদৌসের ভাষ্য, ‘এই ফুলের মালা আমার দায়িত্ব আরও বাড়িয়েছে। আমি সেবক হতে চেয়েছিলাম, সেবা করব। মানসিকভাবে প্রস্তুত ছিলাম সেবার করার, করেছিও। জনগণ মালা পরিয়ে দিয়েছে, এখন নিশ্চিত হয়ে তাদের পাশে দাঁড়াব। আমি নেতাকর্মীদের প্রতি ভীষণ কৃতজ্ঞ। তারা ছাড়া এ জয় কোনোভাবেই সম্ভব ছিল না।’

কয়েক বছর ধরেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ফেরদৌস। দলের কর্মসূচীতে সক্রিয় অংশগ্রহণ ছিল তার। গত উপ-নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে মনোনয়ন চেয়েও পাননি। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দল তাকে মূল্যায়ন করে ঢাকা-১০ আসনের নৌকার মাঝি হিসেবে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর