শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

কোন প্রতীকে নির্বাচন করছেন চিকন আলী? 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৩, ০২:৪৩ পিএম

শেয়ার করুন:

কোন প্রতীকে নির্বাচন করছেন চিকন আলী? 

মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছিল কৌতুক অভিনেতা শামিনু রহমান চিকন আলীর। তবে আপিল করে ফিরে পেয়েছেন প্রার্থিতা। পেয়েই নেমে পড়েছেন নির্বাচনী প্রচারণায়। 

নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন চিকন আলী। কেটলি প্রতীক পেয়েছেন তিনি। গত বুধবার হাইকোর্টের আদেশে প্রার্থিতা ফিরে পাওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে প্রতীক দেওয়া হয়।


বিজ্ঞাপন


রিটার্নিং কর্মকর্তা ও নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের পক্ষে তাকে প্রতীক প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহেল রানা। চিকন আলীর পক্ষ থেকে প্রতীক গ্রহণ করেন তার স্ত্রী বদলগাছী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার কল্পনা।

এর আগে ৪ ডিসেম্বর চিকন আলীর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। যাচাই-বাছাইয়ের সময় সমর্থনসূচক ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের গড়মিলের কারণে বাতিল করা হয়েছিল তার প্রার্থিতা। মনোনয়নের বৈধতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করলে গত ১৩ ডিসেম্বর শুনানি শেষে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রাখেন নির্বাচন কমিশনের আপিল বোর্ড।

পরে এই সিদ্ধান্তের বিরুদ্ধে ১৪ ডিসেম্বর হাইকোর্টে রিট করলে গত বুধবার চিকন আলীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন হাইকোর্ট। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর