মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ঢাকা

কাকে স্বপ্নের পুরুষ বললেন কৌশানি? 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৩, ০২:০৭ পিএম

শেয়ার করুন:

কাকে স্বপ্নের পুরুষ বললেন কৌশানি? 

গতকাল ৫ ডিসেম্বর সালমান খানকে পেয়ে উচ্ছ্বসিত ছিলেন টলিউড তারকারা। ভাইজানকে কাছে পেয়ে সেলফি তোলার সুযোগ ছাড়েননি কেউ। এই দলে আছেন অভিনেত্রী কৌশানি মুখার্জী। সালমানকে স্বপ্নের পুরুষ বলে সম্বোধন করেছেন তিনি।

পর্দার টাইগারের সঙ্গে সেলফি তুলে কৌশানি প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে। ক্যাপশনে লিখেছেন, “আক্ষরিক অর্থেই আমার স্বপ্ন সত্যি হলো। তুমিই (সালমান খান) বরাবর আমার স্বপ্নের মানুষ। আর কথায় বলে না, কত এল কত গেল টাইগার তো টাইগারই আর সবসময় থাকবে। আমার ফ্যান গার্ল মোমেন্ট। আই লাভ ইউ, তুমি সারা দেশের ভাইজান হতে পারো, কিন্তু আমার কাছে ভাই ছাড়া বাকি সব কিছু। সলমন খান যুগ যুগ জিও।”

আরও পড়ুন: বন্যার কবলে আমির খান, উদ্ধারে ফায়ার সার্ভিস

আরও পড়ুন: জানা গেল দেশে ‘অ্যানিমেল’ মুক্তির তারিখ 

তবে সালমানকে নিয়ে নায়িকার এই উচ্ছ্বাস ভালো লাগেনি নেটাগরিকদের। রীতিমতো কটাক্ষ করেছেন তারা। একজন লিখেছেন, “কিন্তু লিডিং মোস্ট হিরোর থেকে তো কম।” অন্য়জন আবার লেখেন, “এই পোস্ট দেখার পর এক কোনায় গিয়ে বনি স্যর কাঁদছেন।” তবে সেসবের কোনো উত্তর দেননি কৌশানি।

গতকাল ৫ ডিসেম্বর থেকে শুরু হয়েছে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এদিন ওই উৎসবে যোগ দিতে সকালে কলকাতায় পা রাখেন সালমান। কালো স্যুট-প্যান্টে চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন তিনি। সেখানেই তাকে ঘিরে ধরেছিলেন পশ্চিমবঙ্গের তারকারা। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর