মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

গাড়ির ভেতর থেকে অভিনেতার মরদেহ উদ্ধার 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৩, ০৩:১১ পিএম

শেয়ার করুন:

গাড়ির ভেতর থেকে অভিনেতার মরদেহ উদ্ধার 

মালয়ালম অভিনেতা বিনোদ থমাসের রহস্যজনক মৃত্যু হয়েছে। গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে তার মরদেহ। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

কেরলের পাম্পেডির কাছে কোট্টায়ম এলাকার এক হোটেলের কাছে ঘটেছে এ ঘটনা। জানা গেছে, হোটেলের কাছে অনেকক্ষণ ধরে বিনোদের গাড়িটি দাঁড়িয়েছিল। তাতেই হোটেলকর্মীদের সন্দেহ হয়। গাড়ির কাছে গিয়ে তারা অভিনেতাকে দেখতে পান। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে অভিনেতাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।


বিজ্ঞাপন


এদিকে বিনোদের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। রহস্য উদঘাটনে ময়না তদন্তে পাঠানো হয়েছে তার মরদেহ। তবে ভারতীয় পুলিশের ধারণা, গাড়ির ভেতরের শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র থেকে বিষাক্ত গ্যাস বেরিয়ে মৃত্যু হয়েছে অভিনেতার।
দক্ষিণি চলচ্চিত্রাঙ্গনের পরিচিত মুখ বিনোদ। তার অভিনীত ছবিগুলোর মধ্যে ‘আয়াপ্পানুম কোশিয়ুম’, ‘নাথোলি ওরু চেরিয়া মিনাল্লা’, ‘ওরু মুরাই ভন্ত পার্থায়া’, ‘হ্যাপি ওয়েডিং’অন্যতম।

এদিকে বিনোদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মালয়ালম সিনেমা অঙ্গনে। এরইমধ্যে তার সহকর্মী ও অনুরাগীরা সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন শোক। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর