বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

পাঁচ সেকেন্ডের ভিডিওতে কীসের ইঙ্গিত দিলেন সিয়াম

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৩, ০৭:০০ পিএম

শেয়ার করুন:

পাঁচ সেকেন্ডের ভিডিওতে কীসের ইঙ্গিত দিলেন সিয়াম

ঢালিউড অভিনেতা সিয়াম আহমেদ সামাজিক মাধ্যমে বেশ নিয়মিত। সেখানে অনুসারীদের সঙ্গে ভাগ করে নেন পেশাগত ও ব্যক্তিগত জীবন। নতুন কাজের খবরও দেন। এবার নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে জানালেন, কিছু একটা আসছে।

আজ শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন সিয়াম। মাত্র পাঁচ সেকেণ্ডের সে ভিডিওতে নতুন রূপে দেখা গেছে পর্দার লুমিনকে। কানে গোজা টেস্টার, মুখে বাবলগাম। কানে দুলও আছে তার। শুরুতেই দেখা যায় মই কাঁধে হেঁটে যাচ্ছেন। পরের দৃশ্যেই দেখা যায় কাজ করতে করতে বাবলগাম ফাটাতে।


বিজ্ঞাপন


ভিডিওর ক্যাপশনে এ তারকা লিখেছেন সামথিং ইজ কুকিং। অর্থাৎ, নতুন কোনো কাজ করছেন। ভিডিওতে লেখা আছে সিয়ামের মিশনটা কী? যাতে বেশ কৌতূহলী হয়ে উঠেছেন নেটাগরিকরা।

Posted by Facebook on Date:

তবে কোনো তথ্য না দিয়ে সেই কৌতূহল জিইয়ে রেখেছেন সিয়াম। তাই তার মিশনটি ওটিটি মাধ্যম, নাকি সিনেমার জন্য ঠিক বুঝতে পারছেন না কেউ। তাই বলে ভক্তরা অভিনন্দন জানাতে ভোলেননি। অনেকেই মন্তব্যের ঘরে জানিয়েছেন শুভকামনা।

সিয়ামের সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অন্তর্জাল’। এতে সিয়াম অভিনয় করেন প্রোগ্রামার লুমিনের চরিত্রে। এতে আরও অভিনয় করেন বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল প্রমুখ।


বিজ্ঞাপন


 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর