বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

‘গায়কের চেয়ে মানুষ হিসেবে আরও বড় অরিজিৎ’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৩, ০১:৪৪ এএম

শেয়ার করুন:

‘গায়কের চেয়ে মানুষ হিসেবে আরও বড় অরিজিৎ’
গায়ক অরিজিৎ সিং ও পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। ছবি: সংগৃহীত

অরিজিৎ সিংয়ের গান যেমন সকলকে মুগ্ধ করে তেমনই তার ব্যবহারও সর্বত্র প্রশংনীয়। তারকা তকমা মোটেই গায়ে লাগান না তিনি। একেবারে আর পাঁচজন সাধারণ মানুষের মতো জীবনটা কাটান। ভক্তদের কাছে এজন্যই অরিজিত সিং এত প্রিয়। এবার তার প্রশংসায় পঞ্চমুখ পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়।

কমলেশ্বর মুখোপাধ্যায়ের নতুন ছবি- একটু সরে বসুন। সেই ছবির সূত্রেই অরিজিতের সঙ্গে আরও একবার যোগাযোগ। এর আগে চাঁদের পাহাড় ছবিতে গান গেয়েছিলেন অরিজিৎ সিং। ফোনের ওপারে দ্বিতীয়বার গায়কের সঙ্গে যোগাযোগ হতেই তার প্রশংসা না করে পারেননি পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। সামাজিক মাধ্যমে দীর্ঘ পোস্টে অরিজিতের গুনমুগ্ধতার কথা লিখেছেন তিনি।


বিজ্ঞাপন


কমলেশ্বর বলেন, ''আমার নতুন ছবি 'একটু সরে বসুন' এর জন্যে নতুন গান করাতে গিয়ে রণজয় ভট্টাচার্যের (কথা ও সুর) সূত্রে আমার আবার যোগাযোগ হল অরিজিৎ সিংয়ের সঙ্গে। তাও টেলিফোনে। অনেকদিন আগে আমার ছবি 'চাঁদের পাহাড়'র জন্য একটি গান গেয়েছিলেন তিনি। সেই সূত্রে হয়ত মনে রেখেছিলেন আমাকে। এই মুহূর্তে ভারতের অন্যতম শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী। আমার মতে অবশ্যই আন্তর্জাতিক মানের প্রথম সারির গায়ক। তার সম্বন্ধে দুটো কথা আমি না বলে পারছি না।''

পরিচালক বলেন, 'আমি আমার কর্মজীবনে এমন বিরাট মাপের মানুষের কাছ থেকে এত সমাদর আর সহযোগিতা আশা করতে ভয় পাই আজকাল । কিন্তু অবাক কাণ্ড। লোকটা যে মাটির কাছাকাছির মানুষ। মনটাও মাটির মতোই নরম। এই অনন্য সাধারণ মানুষের উদারতা বা সাধারণ জীবনযাত্রার ব্যাপারে আমরা অনেক শুনেছি দূর থেকে। কিন্তু ওর কাজ করার ধরন, ব্যবহার আর কাজের প্রতি আদর দেখে এটা বুঝলাম গায়ক হিসেবে তিনি যত বড় মানুষ হিসেবে তার চেয়েও।'

অরিজিতের প্রশংসা করতে গিয়ে কমলেশ্বরের সংযোজন, 'আমার থেকে বয়সে অনেক ছোট এই বিরল প্রতিভাবান ও মানবিক শিল্পীর কাছ থেকে জীবনের অনেক শিক্ষা পাওয়া বাকি ছিল সেটা বুঝলাম। এ আমার অশেষ প্রাপ্তি। আমি ঋদ্ধ হলাম। ভালো থাকবেন অরিজিৎ সিং। আপনি মানুষের পাশে আছেন। আপনি নিজের মনকে জিতে নিয়েছেন। অন্যের মন তো জিতবেনই।'

সূত্র: এই সময়


বিজ্ঞাপন


একে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর