শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

ডিপজলের প্যানেলে সম্পাদক পদ পাচ্ছেন না জায়েদ 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৩, ০১:৩৮ পিএম

শেয়ার করুন:

ডিপজলের প্যানেলে সম্পাদক পদ পাচ্ছেন না জায়েদ 

অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল শিল্প সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন— ঘোষণাটি আগেই দিয়েছিলেন। সেসময় অনেকেই ভেবেছিলেন তার প্যানেলে সাধারণ সম্পাদক পদটিতে জায়েদ খানকে দেখা যাবে। ডিপজলও বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটে রেখেছিলেন। এবার মুখ খুললেন। জানালেন তার প্যানেলে সাধারণ সম্পাদক পদে জায়েদ থাকছেন না।

ডিপজল বলেন, ‘জায়েদ খান জুনিয়র ছেলে। ও আমার কমিটিতে থাকবে। তবে সেক্রেটারি আমি এখনও চিন্তা করি নাই। তবে যে আসবে, ভালোই আসবে। নতুন কাউকে নিয়ে আমি চিন্তা করব।’


বিজ্ঞাপন


তবে মৌসুমীর সম্ভাবনা আছে উল্লেখ করে এ অভিনেতা বলেন, ‘মৌসুমী আসতে পারে। রুবেলও আসতে পারে। তারা দুজনেই ফিফটি-ফিফটি। পুরো হান্ড্রেড কাউকে ধরি নাই। তবে যাকে নেব সবাই খুশি হবে, আমার মনে হয়।’

শিল্পী সমিতির নির্বাচন সন্নিকটে। সবকিছু ঠিক থাকলে জানুয়ারিতে হবে শিল্পীদের নেতা নির্বাচনের এই প্রক্রিয়া। তবে জাতীয় নির্বাচনের জন্য সময়টা এদিক-সেদিক হতে পারে।

সেটি মাথায় রেখেই কাজ করছেন ডিপজল। এরইমধ্যে প্যানেল গুছিয়ে নিয়েছেন বলে জানান তিনি। সেইসঙ্গে জানিয়েছেন, তার প্যানেলে থাকছে নানা চমক। কিন্তু সেই চমকের কথা এখনই বলতে চান না তিনি।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর