বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ঢাকা

কোক স্টুডিও বাংলা ও নচিকেতার কনসার্ট দেখাবে টফি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৩, ১২:৫৫ পিএম

শেয়ার করুন:

কোক স্টুডিও বাংলা ও নচিকেতার কনসার্ট দেখাবে টফি

দেশের সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি। আগামী ১০ নভেম্বর, ২০২৩-এ ঢাকায় অনুষ্ঠিতব্য দুইটি কনসার্ট কোক স্টুডিও বাংলা লাইভ ২.০ বিকাল ৩টায় ‘বাংলাদেশ আর্মি স্টেডিয়াম’ থেকে সরাসরি সম্প্রচার করা হবে। এর মাধ্যমে কোক স্টুডিও বাংলার জনপ্রিয় শিল্পীদের মুগ্ধকর পরিবেশনা  সারা দেশের সংগীত প্রেমীদের কাছে পৌঁছে যাবে।  

নচিকেতা লাইভ ইন ঢাকা উইথ জয় শাহরিয়ার সরাসরি সম্প্রচার করা হবে সন্ধ্যা ৭টা থেকে। ১৯৯৩ সাল থেকে সমসাময়িক বাংলা গানের সঙ্গে নচিকেতার তিন দশকের অসাধারণ পথ চলার উদযাপন উপলক্ষ্যে এই কনসার্টের আয়োজন করা হয়েছে। 
ঘরে বসেই দেশের সকল প্রান্তের শ্রোতাদের তাদের প্রিয় শিল্পীদের সুর ও ছন্দ উপভোগ করার সুযোগ করে দেয় টফি। এই দুইটি কনসার্ট উপলক্ষে টফি-এর শীর্ষ ১০০০ জন দর্শক পাবেন এক্সক্লুসিভ অ্যাক্সেস কুপন, যা তাদের সম্পূর্ণ বিনামূল্যে টফিতে ক্রিকেট বিশ্বকাপ ম্যাচ উপভোগ করার বিশেষ সুযোগ দেবে।

টফি-এর মার্কেটিং ডেপুটি ডিরেক্টর, মুহম্মদ আবুল খায়ের চৌধুরী বলেন, “টফি-তে, আমরা ব্যবহারকারীদের বিনোদনের অভিজ্ঞতা আরও উপভোগ্য করতে  কন্টেন্টে বৈচিত্র্য আনার চেষ্টা করি। সেই ধারবাহিকতায় কনসার্ট দুইটি সরাসরি সম্প্রচার করবে টফি। আমরা আশা করি, এই উদ্যোগের মাধ্যমে সারা দেশের দর্শকরা তাদের ঘরে বসেই আকর্ষণীয় লাইভ মিউজিক পারফর্মেন্স উপভোগ করতে পারবেন। বিনোদনের অভিজ্ঞতাকে অনন্য উচ্চতায় উন্নীত করতে আমরা আশাবাদী।”

টফি বিভিন্ন ধরনের সুবিধা প্রদানের মাধ্যমে ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও উপভোগ্য করতে প্রতিশ্রুতিবদ্ধ। আরও বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন https://toffeelive.com/home। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর