রোববার, ১ নভেম্বর, ২০২৬, ঢাকা

টাকাওয়ালা ছেলে পছন্দ সারার, জানালেন সাইফ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২২, ০১:৫৪ পিএম

শেয়ার করুন:

টাকাওয়ালা ছেলে পছন্দ সারার, জানালেন সাইফ

বলিউডে পা রাখার পর থেকেই আলোচনায় রয়েছেন সারা আলী খান। কখনও নতুন সম্পর্কর খবর দিয়ে। আবার কখনও সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে। ঝা-চকচকে ছবি প্রকাশ করা যেন তাঁর অভ্যাসে পরিণত হয়েছে। মাঝে মাঝেই নেট দুনিয়ায় নিজের স্থিরচিত্র শেয়ার করেন তিনি। তা দেখে তার অনুরাগীরাও বেশ খুশি। সেটা তাদের মন্তব্যই বলে দেয়।

তবে নতুন খবর হলো, কোনো পুরুষেই মন বসছে না সারার। এর আগে সুশান্ত সিংয়ের সঙ্গে প্রেমের গুঞ্জন চাউর হয়েছিল। তার স্থায়িত্ব বেশিদিন ছিল না। পরে ‘কফি উইথ করণে’ এসে সারা জানিয়েছিলেন, তার পছন্দের পুরুষ কার্তিক আরিয়ান।

এরপরই দুজনকে ঘিরে শুরু হয় প্রেমের গুঞ্জন। সে গুঞ্জনও বেশিদিন ছিল না। এসব কারণে সারাকে নিয়ে চিন্তিত সবাই। কী হয়েছে তার? প্রেমে মন না বসার কারণ কী? নাকি মনের মতো সঙ্গী পাচ্ছেন না এই লাস্যময়ী?

এবার সে খবর ফাঁস করলেন সাইফ আলী খান। ‘কফি উইথ করণে’ এসেছিলেন তিনি। জানালেন, তাঁর কন্যার সঙ্গে প্রেম করতে লাগবে অর্থ। শুধু জনপ্রিয়তা থাকলেই চলবে না। মেয়ের মন পেতে ছেলেকে পয়সাওয়ালাও হতে হবে।

এমন খবর শোনার পর থেকেই নেট দুনিয়ায় চলছে মিশ্র প্রতিক্রিয়া। অধিকাংশ মন্তব্যই যাচ্ছে সারার বিরুদ্ধে। কেউ বলছেন, ‘তবে কি সারার নিকট অর্থই বড়?’

কেউ কেউ আবার সমর্থন করছেন সারাকে। তদের মতে, এটা অস্বাভাবিক কিছু না। জমিদার বাড়ির মেয়ে সে। বেড়ে উঠেছেন বনেদি পরিবেশে। এমন মানসিকতা তার হতেই পারে।

তবে এ নিয়ে মুখ খোলেননি সারা আলী খান। তিনি ব্যস্ত তার নতুন সিনেমা ‘লুকা ছুপি-২’ নিয়ে। মুক্তির মিছিলে আছে চলচ্চিত্রটি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ভিকি কৌশল। সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘আতরাঙ্গি রে’ সিনেমা দিয়েও বেশ প্রশংসা কুড়িয়েছেন সারা।

আরআর/আরএসও

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর