শনিবার, ২৩ মে, ২০২৬, ঢাকা

চিত্রগ্রাহক আজিজ মারা গেছেন 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৩, ১১:২১ এএম

শেয়ার করুন:

চিত্রগ্রাহক আজিজ মারা গেছেন 

চিত্রগ্রাহক এ আর আজিজ আর নেই। আজ বৃহস্পতিবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন তিনি। সংবাদমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন অভিনেতা রাশেদ মামুন অপু।

তিনি বলেন, ‘খুবই প্রাণবন্ত এক মানুষ ছিলেন আজিজ ভাই। তার মৃত্যু সংবাদ পেয়ে সকাল থেকেই মনটা খারাপ হয়ে আছে। কিছুদিন আগেই ‘রাইটার’ মুভিতে তার সঙ্গে কাজ হলো। এর আগে থেকেই কত কত স্মৃতি আমাদের। আল্লাহ তাকে বেহেশত নসীব করুক। তার শোকসন্তপ্ত পরিবারের জন্য দোয়া রইল।’


বিজ্ঞাপন


জানা গেছে, হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন আজিজ। এ সময় তড়িঘড়ি করে তাকে হাসপাতালে নেওয়া হয়। তবুও শেষ রক্ষা হয়নি। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজিজের এই চলে যাওয়ায় শোক নেমে এসেছে তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে। এরইমধ্যে সামাজিক মাধ্যমে মৃত এই চিত্রগ্রাহককে নিয়ে শোক প্রকাশ করেছেন। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর