মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ঢাকা

অপু বিশ্বাসকে ‘কুকুর’ বললেন বুবলী! 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৩, ০৫:০৩ পিএম

শেয়ার করুন:

অপু বিশ্বাসকে ‘কুকুর’ বললেন বুবলী! 

মধ্যপ্রাচ্যে যখন ফিলিস্তিন-ইসরায়েলের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে ঠিক তখন ঢালিউডে বেজে উঠেছে বাক যুদ্ধের ডামাডোল। এ যুদ্ধে দুই প্রতিপক্ষ অপু বিশ্বাস ও শবনম বুবলী।

এবার অবশ্য শুরুটা হয়েছে অপুর মাধ্যমে। এক সাক্ষাৎকারে অপু জানিয়েছেন বুবলীকে ঘৃণা করেন তিনি। বিষয়টি হজম করতে পারেননি বুবলী। অপুর প্রতি ক্ষোভ প্রকাশ করলেন সামাজিক মাধ্যমে।

আজ বুধবার বুবলী নিজের ফেসবুকে লিখেছেন, ‘কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়। তাই বলে কি কুকুর কামড়ানো মানুষের শোভা পায়?’

অবশ্য কার উদ্দেশে কবি সত্যেন্দ্রনাথ দত্তের জনপ্রিয় কবিতা উত্তম ও অধমের দুটি লাইন ব্যবহার করলেন তা কিছু বলেননি বুবলী। তবে নেটিজেনরা ধরে নিয়েছেন অপুকেই কুকুর বলেছেন বুবলী।

মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘সঠিক জবাব দিয়েছ আপু। অন্য একজন লিখেছেন, ‘অপু বুবলীর জ্বালায় দেশটা শেষ।’ অন্য এক নেটাগরিক আবার প্রশ্ন রেখেছেন, ‘এটা কি অপু বিশ্বাস কে বললেন?’ উত্তরে বুবলী কিছু না বললেও এক নেটিজেন লেখেন, ‘এটা আবার বলা লাগে,উনি ত যা বলে অপুকেই বলে।’

ওই সাক্ষাৎকারে বুবলীর প্রসঙ্গ আসতেই অপু বলেছিলেন, “ওনাকে (বুবলী) আমি ঘৃণা করি। এই এক বাক্যে একটি কথা। ওনার নাম নিতে আমার ব্যক্তিত্বে বাধে। আমি জানি এই ওয়ার্ডটা প্রচুর ভাইরাল হবে। এটা আমাকে ম্যাটার করে না। ইংলিশে ‘হেইট’ হলো স্মার্ট হয়, বাংলায় তাকে আমি ঘৃণা করি।”

তবে বুবলীকে ঘৃণা করলেও তার ছেলে বীরকে ভালোবাসেন বলে জানান অপু। এ অভিনেত্রী বলেছিলেন, ‘জয় আমার সন্তান, বীরও অবশ্যই আমার সন্তান। আমি ওকে অনেক পছন্দ করি। ওকে আমি মন থেকে দোয়া করি। আমি বীরকে দেখেছি। কিন্ত ও দেখেনি। খুব কিউট। মাশআল্লাহ।’

শাকিব-অপুর বিয়ে ও সন্তানের কথা প্রকাশ্যে আসে ২০১৭ সালের ১০ এপ্রিল। দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে থাকার পর এদিন জয়কে সামনে আনেন অপু। একটি টিভি চ্যানেলে পুত্রকে নিয়ে হাজির হয়ে অপু জানান তার সন্তানের পিতা শাকিব। শাকিব-অপু বিয়ে করেছিলেন ২০০৮ সালে। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় জন্মগ্রহণ করে জয়।

অন্যদিকে ২০১৮ সালের ২০ জুলাই শাকিবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বুবলী। ২০২০ সালের ২১ মার্চ তাদের সন্তান শেহজাদের জন্ম হয়। ২৭ সেপ্টেম্বর বেবি বাম্পের ছবি প্রকাশের মাধ্যমে বিয়ে ও সন্তানের কথা প্রকাশ্যে আনেন তিনি।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর