শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ঢাকা

সুশান্তকে ভুলে নতুন সম্পর্কে রিয়া! 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৩, ১২:২৩ পিএম

শেয়ার করুন:

সুশান্তকে ভুলে নতুন সম্পর্কে রিয়া! 

জীবন কারও জন্য থেমে থাকে না। হয়তো খানিক সময়ের জন্য থমকে যায়। কিন্তু রেশ কেটে গেলেই চলতে শুরু করে। তেমনটাই হলো বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তীর ক্ষেত্রে।

সুশান্তের মৃত্যু হয়েছে তিন বছর হলো। শোনা যাচ্ছে, এরইমধ্যে প্রেমিকের শোক কাটিয়ে নতুন সম্পর্কে জড়িয়েছেন রিয়া। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

104210950

কানাঘুষা চলছে, রিয়া নাকি এক ব্যবসায়ীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। সেই ব্যবসায়ীর নাম নিখিল কামাত। এর আগে ২০১৯ সালে তিনি বিয়ে করেছিলেন এক বিদেশিকে। সেই বিয়ে টেকেনি। তারপর বিশ্ব সুন্দরী মানুষী চিল্লারের সঙ্গে কিছুদিনের সম্পর্ক ছিল নিখিলের। তাদের নাকি বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু মাঝে তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটে। সেই তৃতীয় ব্যক্তি আর কেউ নন রিয়া চক্রবর্তী।

বেশ কিছুদিন আগে নিখিলের সঙ্গে বিভিন্ন জায়গায় দেখা যেতে থাকে রিয়াকে। এখন তার সঙ্গেই সম্পর্ক তৈরি হয়েছে রিয়ার। তারা নাকি একসঙ্গে থাকার সিদ্ধান্তও নিয়েছেন। খুব তাড়াতাড়ি নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রিয়া।

sushanta-20221227104135

অবশ্য মাস ছয়েক আগেও বান্টি সাজেদ নামের এক ব্যবসায়ীর সঙ্গে প্রেমের গুঞ্জন উঠেছিল রিয়ার। সুশান্তের মৃত্যুর পর সবচেয়ে নাজেহাল হতে হয়েছিল রিয়াকে। প্রেমিকের মৃত্যুর ঘটনায় নাম জড়িয়েছিল তার। এক কথায় ঝড় বয়ে গিয়েছিল। নিন্দা-কটাক্ষ, হাজতবাস—একের পর এক ধাক্কায় এলোমেলো হয়ে গিয়েছিল জীবন। এ সময় রিয়ার পাশে দাঁড়ান বান্টি। বাড়িয়ে দেন সহানুভূতির হাত। ধারণা করা হয়েছিল। বান্টির সেই ঋণ পরিশোধ করতেই রিয়া নিজের হৃদয় তুলে দিয়েছেন তার হাতে।

গুঞ্জন চলছে, এবার বান্টির জায়গা দখল করে নিয়েছেন সাজিদ। তবে পূর্বের মতো এবারও মুখ খোলেননি রিয়া। তাই ঘটনার সত্যতা নিয়ে আপাতত কিছু বলা যাচ্ছে না। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর