সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ঢাকা

সাকিবদের সান্ত্বনা দিলেন পাকিস্তানি সেই অভিনেত্রী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৩, ০৬:৩৭ এএম

শেয়ার করুন:

সাকিবদের সান্ত্বনা দিলেন পাকিস্তানি সেই অভিনেত্রী

বিশ্বকাপের আসরে ভারতকে হারালে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে ডেট করবেন বলে ঘোষণা দিয়েছিলেন পাকিস্তানের অভিনেত্রী সেহার শিনওয়ারি। তবে ভারতের কাছে বাংলাদেশ হেরে যাওয়ায় মনস্কামনা পূরণ হয়নি তার। তাই বলে চুপ করে থাকেননি তিনি। সাকিবদের দিয়েছেন সান্ত্বনা।

সামাজিক মাধ্যমে সেহার লিখেছেন, ‘বাংলার বাঘেরা ভালো খেলেছে। অন্তত বাংলাদেশ দল ভারতের মাটিতে ভারতকে ভালোই চ্যালেঞ্জ জানাতে পেরেছে।’

এর আগে ভারতকে হারালে সাকিবের সঙ্গে ডেটে যাবেন উল্লেখ করে সেহার এক্সে লিখেছিলেন, ‘ইনশাআল্লাহ আমার বাঙালি বন্ধুরা পরের ম্যাচে আমাদের হয়ে প্রতিশোধ নেবে। ওরা যদি ভারতকে হারাতে পারে আমি তাহলে ঢাকায় যাব এবং ওদের সঙ্গে মাছ খেতে ডিনার ডেট-এ যাব।’

আরও একটি পোস্টে তিনি লিখেছিলেন, ‘বাংলাদেশ ভারতকে হারাতে যাচ্ছে। আমার টুইটের স্ক্রিনশট নিয়ে রাখ এবং পরে দরকার হলে আমাকে দেখিও।’

ভারতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে অনেক আগে থেকেই তোপ দাগেন সেহার। এর আগে এশিয়া কাপেও ভারতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে বিষেদগার করেছিলেন তিনি। ভারতের কাছে পাকিস্তানের হারের পর দেশটির ক্রিকেটার বাবর আজমের নামে মামলা করার হুমকি দিয়েছিলেন।

সেহার শিনওয়ারির জন্ম পাকিস্তানের হায়দরাবাদে। ২০১৪ সালে একটি কমেডি সিরিয়াল ‘শের সওয়া শের’-এর মাধ্যমে পথচলা শুরু হয় তার। ২০১৫ সালে করাচিতে একটি মর্নিং শো সঞ্চালনাও করেন তিনি। এছাড়া আরও কয়েকটি সিরিয়ালে কাজ করেন।

তবে পাকিস্তানের বিনোদন অঙ্গনে সেহারের পথচলাটা মসৃণ ছিল না। ক্যারিয়ারের শুরুতেই হয়েছিলেন বাধার সম্মুখীন। পরিবার ও নিজ সম্প্রদায় শিনওয়ারির লোকজন চাইছিল না তিনি অভিনয় জগতে নাম লেখান। তবে সেসব প্রতিবন্ধকতার কারণে নিজের পথ পরিবর্তন করেননি অভিনেত্রী।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর