‘বাহুবলী’ সিনেমা দিয়ে ঝুলি যতটা ভরেছিলেন ততটুকুই আছে। তারপর সাফল্য বলতে তেমন কিছু আসেনি প্রভাসে ক্যারিয়ারে। অবশ্য চেষ্টা করেছেন। ‘সাহো’, ‘রাধে শ্যাম’ ‘আদিপুরুষ’ নিয়ে একাধিকবার মাঠে নেমেছেন। কিন্তু গোল দিতে পারেননি। বারবার ফিরতে হয়েছে খালি হাতে।
_20231015_184548069.jpg)
বিজ্ঞাপন
এদিকে ক্যারিয়ারের সোনালী সময় ফিরে পেতে মরিয়া প্রভাস। তার এবারের অস্ত্র ‘সালার’ । তবে এ ছবি নিয়েও খুব একটা সুখে নেই প্রভাস। এরইমধ্যে শাহরুখের ‘জাওয়ানে’র উৎপাতে মুক্তি পিছিয়েছেন। নভেম্বরে নির্ধারণ করেছেন পরবর্তী তারিখ। কিন্তু সেখানেও রয়েছেন শাহরুখ। কেননাডিসেম্বরে ঝড় তুলবে তার ‘ডানকি’ ।
সব মিলিয়ে যেন চাপেই আছেন প্রভাস। গুঞ্জনে উঠেছে হাঁফ ছেড়ে বাঁচতে নিচ্ছেন স্বেচ্ছা নির্বাসন। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

মোদ্দাকথা হলো, সামাজিক মাধ্যমে খুঁজে পাওয়া যাচ্ছে না প্রভাসকে। রাতারাতি হাওয়া হয়ে গেছে তার ইনস্টাগ্রাম আইডি। প্রায় কোটি অনুসারী সমৃদ্ধ আইডিটি হ্যাকারের কবলে পড়ল নাকি নিজেই মুছে দিলেন তা নিয়ে সন্দিহান নেটাগরিকরা। অনেকে সুর তুলেছেন চাপ মুক্ত হতে নেটপাড়া থেকে স্বেচ্ছা নির্বাসন নিচ্ছেন তারকা। তবে বিষয়টি নিয়ে এখনও কিছু জানাননি প্রভাস।
বিজ্ঞাপন

‘সালার’ নির্মাণ করেছেন প্রশান্ত নীল। হিন্দি ছাড়াও তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালম ভাষায় মুক্তি পাওয়ার কথা ছবিটির। পাঁচ ভাষায় ডিজিটাল, স্যাটেলাইট ও গানের স্বত্ব বিক্রি করে মুক্তির আগেই ঝুলিতে এসেছে প্রায় ৩৫০ কোটি টাকা।




