শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ছাড়পত্র পেল নিরব-অপুর ‘ছায়াবৃক্ষ’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৩, ০৩:২৬ পিএম

শেয়ার করুন:

ছাড়পত্র পেল নিরব-অপুর ‘ছায়াবৃক্ষ’

সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে নিরব ও অপু বিশ্বাস অভিনীত ‘ছায়াবৃক্ষ’ সিনেমাটি। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক বন্ধন বিশ্বাস।

গতকাল বুধবার আনকাট ছাড়পত্র পাওয়ায় সিনেমাটি মুক্তিতে কোনো বাধা নেই। আসছে পূজা উৎসবে মুক্তি দেওয়ার ইচ্ছা নির্মাতার। তিনি বলেন, ‘আমাদের সিনেমা মুক্তির জন্য সকল ধরণের প্রস্তুতি নেওয়া আছে। এখন কেবল শিডিউলের জন্য অপেক্ষা করছি। সেটা পেলেই পূজায় মুক্তি দিতে চাই সিনেমাটি।’

আরও পড়ুন: এফডিসি থেকে ফারিণের আইফোন চুরি

সরকারি অনুদানপ্রাপ্ত এ ছবিটি নির্মাণ করা হয়েছে চা শ্রমিকদের জীবনের গল্প নিয়ে। নিরব-অপুকে চা শ্রমিকের ভূমিকায় দেখা যাবে। ছবিটি নিয়ে নিরব বলেন, ‘এটি অন্য রকম একটি গল্পের ছবি। কেমন সেই গল্প জানতে সিনেমা হলে দেখতে হবে। যে গল্পে প্রেম, সংগ্রাম ও চা শ্রমিকদের যাপিত জীবনের নানা দিক তুলে ধরা হয়েছে। সিনেমাটি সেন্সর পেয়েছে। আশা মুক্তি পেলে দর্শকরা সিনেমাটি হলে গিয়ে দেখবেন।’

অন্যদিকে অপু বিশ্বাস বলেন, ‘‘ছায়াবৃক্ষ’ সিনেমাটি আমার সাধ্যের মধ্যে সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে নির্মাণ করেছি। সিনেমাপ্রেমী ও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে তা সক্ষম হবে বলে মনে করছি। সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটির ভূয়সী প্রশংসা করেছেন। আশাকরি দর্শক ভিন্ন ধরনের একটি গল্প শিগগিরই দেখবেন বড় পর্দায়।’’

২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পায় ছবিটি। ২০২১ সালের নভেম্বরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে চিত্রায়ণ শুরু হয়ে শেষ হয় শ্রীমঙ্গলে। নিরব-অপু ছাড়াও এতে অভিনয় করেছেন সুমিত সেনগুপ্ত, কাজী নওশাবা আহমেদ, শতাব্দী ওয়াদুদ, ডন, এলিনা শাম্মিসহ আরও অনেকে। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর