সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ডিভোর্স লেটার প্রসঙ্গে মুখ খুললেন রাজ 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৮ পিএম

শেয়ার করুন:

ডিভোর্স লেটার প্রসঙ্গে মুখ খুললেন রাজ 

পরীমণি ও শরিফুল রাজের সংসার অবশেষে ভেঙেই যাচ্ছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) স্বামী রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন পরীমণি। সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছে অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র।

এদিকে বিষয়টি নিয়ে পরীমণি মখে কুলুপ এটে থাকলেও মুখ খুলেছেন রাজ। তিনি এর কিছু জানেন না বলে অবহিত করেছেন সংবাদমাধ্যমকে। অনেকটা চমকে উঠে রাজ বলেন, ‘তাই নাকি? আপনার কাছেই প্রথম শুনলাম। ভাই আমি মাত্র ঘুম থেকে উঠেছি। এ ব্যাপারে কিছুই জানি না।’

এর আগেও একাধিকবার রাজ-পরীমণির সংসারে ভাঙ্গনের সুর বেজেছে। তবে খাদের কিনার থেকেও এক হয়েছেন তারা। একরত্তি সন্তানের কথা ভেবেই হননি আলাদা। এবার আর শেষরক্ষা হলো না। পরী-রাজের দুই পথ দুদিকেই বেঁকে গেল।

২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বিয়ে করেন পরীমণি ও রাজ। তবে খবরটি প্রকাশ্যে আনেন ২০২২ সালের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। গত বছরের ১০ আগস্ট পরীমণির কোলজুড়ে আসে রাজ্য। সন্তান জন্মের বছর খানেকের মাথায় ভেঙে গেল রাজ-পরির সংসার।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর