মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ঢাকা

সাকিব জানালেন খেলবেন না কিন্তু পরীমণি লিখলেন, খেলা হবে

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৩, ১১:৪৭ এএম

শেয়ার করুন:

সাকিব জানালেন খেলবেন না কিন্তু পরীমণি লিখলেন, খেলা হবে

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানের একটি ফেসবুক পোস্ট ঘিরে উত্তেজনা ছড়ায় গতকাল বৃহস্পতিবার মাঝরাতে। ওই পোস্টে জানান, তিনি আর খেলবেন না। কিন্তু এতে অনীহা প্রকাশ করেন ঢালিউড অভিনেত্রী পরীমণি। তিনি জানান, খেলা হবে।

গতকাল বৃহস্পতিবার রাত ১১টা ২৯ মিনিটে নিজের ফেসবুকে সাকিব আল হাসান লেখেন, ‘আমি আর খেলবো না। খেলবে কে জানাচ্ছি।’ বিশ্বকাপের পর্দা ওঠার মাস দেড়েক আগে ইউনিভার্সের সেরা অলরাউন্ডারের এমন পোস্ট দেখে নড়েচড়ে বসেন নেটিজেনরা। অনেকেই খুঁজতে থাকেন কারণ।

এদিকে রাত যখন মধ্য তখন সাকিবের পোস্টের সঙ্গে জড়িয়ে পড়েন পরীমণি। পোস্টটি শেয়ার করে তিনি লেখেন, ‘খেলা হবে।’ তিনি মেনশন করেন সংগীতশিল্পী ও বেসরকারি টিভি চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস। তবে পোস্টটিতে কোনো মন্তব্য করেননি তাপস।

তবে বিষয়টি নিয়ে উত্তেজিত হওয়ার কিছু নেই। কেননা এরইমধ্যে সাকিব জানিয়েছেন, তার ওই পোস্ট একটি  মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের বিশেষ এক ক্যাম্পেইনের অংশ। যার সঙ্গে যুক্ত আছেন পরীমণিও। সেকারণেই ক্রিকেটারের পোষ্ট শেয়ার করেছেন অভিনেত্রী। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর