রোববার, ৭ জুন, ২০২৬, ঢাকা

কত খরচ হলো পরীমণির ছেলের জন্মদিন উদযাপনে?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১ আগস্ট ২০২৩, ১২:৩৭ পিএম

শেয়ার করুন:

কত খরচ হলো পরীমণির ছেলের জন্মদিন উদযাপনে?

গতকাল ১০ আগস্ট এক বছর পূর্ণ হয়েছে পরীমণি ও শরিফুল রাজের সন্তান রাজ্যের। বিশেষ দিনটি উদযাপনে কোনো কার্পণ্য করেননি অভিনেত্রী। যেখানে যা লাগে তাই দিয়ে রঙিন করে তুলেছিলেন ছেলের জন্মদিন। জানেন কি সন্তানের এই জন্মদিন উদযাপনে কত খরচ হয়েছে পরীমণির?

সংবাদমাধ্যমকে পরীমণি জানিয়েছেন, ১৪ লাখ ৮০ হাজার টাকা খরচ হয়েছে রাজ্যের জন্মদিনে। তিনি বলেন, ‘আমি অনেক কষ্ট করে এটি জোগাড় করেছি। এই অনুষ্ঠানের জন্য রাজ্যের বাবা পাশে থাকলে এত কষ্ট নিতে হতো না আমাকে।’


বিজ্ঞাপন


মোটা অংকের এই টাকা যোগাড় করা প্রসঙ্গে পরী বলেন, ‘রাজ্যের প্রথম জন্মদিন পালন করার উদ্দেশ্যে প্রতি মাসেই একটি পরিমাণ টাকা জমিয়েছি আমি। সেই টাকা দিয়ে আজ বাবুর জন্মদিন পালন করছি। রাজ্যের জন্মের পর থেকেই এই উদ্যোগ নিয়েছিলাম। প্রথম দিকে রাজ্যের বাবাও যুক্ত ছিল এই উদ্যোগের সঙ্গে, কিন্তু পরে তো যা হওয়ার তাই হলো। সে চলে গেল। বাবুর প্রথম জন্মদিনটি স্মরণীয় করে রাখতে চেয়েছিলাম। কিন্তু পরিপূর্ণভাবে সেটি আর হলো না।’

রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে বসেছিল রাজ্যের জন্মদিনের আসর। রাত সাড়ে নয়টায় ছেলেকে নিয়ে অনুষ্ঠানে হাজির হন পরীমণি। ঢাকাই সিনেমার তারকাদের পাশাপাশি অভিনেত্রীর আত্মীয়স্বজনও হাজির হন জমকালো এই আয়োজনে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর