ভারতের একসময়ে জনপ্রিয় গায়ক মুকেশের নাতি নীতিন মুকেশ। বলিউডে যাত্রা শুরু করেছিলেন শিশুশিল্পী হিসেবে। এরপর নায়ক হিসেবে অভিষেক হয় ২০১৭ সালে। অভিনয় করেছেন— ‘নিউ ইয়র্ক’, ‘প্লেয়ার্স’, ‘ওয়াজ়ির’, ‘সাহো’র মতো ছবিতে।
সিনেমার পর্দায় তো বটেই, পথ্যে বিভিন্ন পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও দেখা গেছে নীতিনকে। এমনই এক অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় ছিলেন শাহরুখ খান। সঙ্গে ছিলেন সাইফ আলি খানও। সেই অনুষ্ঠানেই শাহরুখের এক প্রশ্ন শুনে বেজায় চটে যান তিনি। এমনকি, রাগের মাথায় বাদশাকে ‘ধমক’ দিতেও পিছপা হননি।
বিজ্ঞাপন
প্রায় ১০ বছর আগে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নীলকে তার নাম নিয়ে প্রশ্ন করেন শাহরুখ। বাদশাহ তাকে জিজ্ঞাসা করেন, তার নাম তো নীল নীতিন মুকেশ। এই গোটা নামে পদবিটা কোথায়?
শাহরুখের এই প্রশ্ন শুনে রীতিমতো চটে গিয়েছিলেন নীল। মাইক হাতে নিয়ে তিনি বলেন, ‘খুব ভালো প্রশ্ন স্যর! এই বিষয়ে আমি কি কিছু বলতে পারি?’
শাহরুখ তাতে সায় দিলে নীল আবার বলেন, ‘আমার মনে হচ্ছে, এভাবে আসলে আমাকে অপমান করা হচ্ছে। এটা ঠিক নয়। আপনি মনে হয় খেয়াল করেননি, আমার বাবা পাশেই বসে আছেন। আমার মনে হয়, আপনার চুপ করা উচিত।’
নীলের উত্তর শুনে আর কথা বাড়াননি শাহরুখ। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ঘটনা নিয়ে মুখ খোলেন নীল। তার কথায়, ‘ওই পুরো ঘটনাটা কি স্ক্রিপ্টেড ছিল? সে সম্পর্কে আমি নিশ্চিত নই। তবে আমি এটা জানি যে, পুরো বিষয়টা মজা করার কথা ভেবে, হালকা মেজাজে করা হয়েছিল। শাহরুখও জানতেন, তিনি মজা করছেন আমার সঙ্গে। তিনি এটাও জানেন যে, আমি সেই তালে তাল মিলিয়েই উত্তর দিয়েছিলাম। ওই মুহূর্তের আগে এ নিয়ে শাহরুখের সঙ্গে কথাও হয়েছিল তার।’
বিজ্ঞাপন
সূত্র: টাইমস অব ইন্ডিয়া




