মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

কোয়েল মল্লিকের কারণেই ভাগ্য খোলে কঙ্গনার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৩, ১২:১৭ পিএম

শেয়ার করুন:

কোয়েল মল্লিকের কারণেই ভাগ্য খোলে কঙ্গনার

গ্ল্যামার দুনিয়া বড়ই আজব। কার ভাগ্যে কখন কী থাকে— কেউ বলতে পারে না। এই যেমন কঙ্গনা রণৌত। এক নয়, দুই বাঙালির সৌজন্যে তার বলিউডে পথ চলা শুরু হয়েছিল। একজন পরিচালক অনুরাগ বসু, অন্যজন এই সময়ের জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক।

কঙ্গনার আগে ‘গ্যাংস্টার’ ছবির নায়িকা হওয়ার প্রস্তাব কোয়েল মল্লিককেই নাকি দিয়েছিলেন অনুরাগ বসু। তবে তিনি তা ফিরিয়ে দেন। কারণ, ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে আপত্তি ছিল নায়িকার। কোয়েল না বলার পরই কঙ্গনার ভাগ্যের শিঁকে ছেড়ে। নায়িকা হিসেবে তিনি নির্বাচিত হন।

২০০৬ সালে সিনেমা হলে মুক্তি পেয়েছিল ‘গ্যাংস্টার’। ইমরান হাশমি ও শাইনি আহুজার পাশাপাশি সিমরান হিসেবে অভিনয় করেন কঙ্গনা। দর্শকদের পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা পেয়েছিলেন অভিনেত্রী। ফলে ফিল্মফেয়ারে সেরা নবাগতা অভিনেত্রীর অ্যাওয়ার্ডও পেয়েছিলেন তিনি। তাতেই বলিউডে তার সাফল্যের যাত্রা শুরু হয়।

এখন কঙ্গনা নিজগুণে বলিউডের ‘কন্ট্রোভার্সি ক্যুইন’-এর তকমা পেয়েছেন। নিজের প্রযোজনা প্রতিষ্ঠানও খুলেছেন। শোনা যায়, মুক্তির পর ‘গ্যাংস্টার’ দেখেছিলেন কোয়েল। পরে নাকি মজার ছলে পরিচালক অনুরাগ বসুকে বলেছিলেন, তিনি ‘গ্যাংস্টার’-এর প্রস্তাব না ফেরালে বলিউড একজন দারুণ অভিনেত্রীকে হারাত।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর