মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ঢাকা

আমার মা আমাকে এখনও ঘৃণা করেন: সানি লিওন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৩, ০৯:৫৫ এএম

শেয়ার করুন:

আমার মা আমাকে এখনও ঘৃণা করেন: সানি লিওন

ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা মুখ খোলেন না অভিনেত্রী সানি লিওন। মূলত, পর্ন দুনিয়া থেকে সরে এসে এখনও কেন তাকে দর্শক সিরিয়াসলি নিচ্ছেন না— তা নিয়ে তার মনের দুঃখ প্রচুর। নানা সাক্ষাৎকারে বারবার এ কথা জানান তিনি। তবে এবার প্রথম, নিজের পুরোনো প্রেম নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। 

ড্যানিয়েলের সঙ্গে বিয়ের আগে জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ান রাসেল পিটার্সের সঙ্গে প্রেম করতেন সানি। ব্রেকআপেরও পরেও সানিকে নিয়ে নিজের শোয়ে নানারকম ঠাট্টা করতেন রাসেল। সম্প্রতি এক সাক্ষাৎকারে সানি বলেন, ‘আমাদের দিনগুলো খুবই সুন্দর ছিল। সুখেই ছিলাম আমরা। কিন্তু হঠাৎ বুঝতে পারি, রাসেল আমাকে খুব একটা গুরুত্ব দেয় না। তাই এই সম্পর্ক থেকে সরে দাঁড়াই।’

কয়েক বছর আগেই পর্ন দুনিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অভিনেত্রী সানি লিওন। তবুও নীল ছবির ট্যাগ যেন তার শরীর থেকে সরছে না। মাঝে মধ্যেই অতীত যেন তাড়া করছে অভিনেত্রীকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সানির গলায় যেন মিশে গেল একরাশ অভিমান। তিনি স্পষ্ট জানালেন, তার মা এখনও তাকে ঘৃণা করেন!

সম্প্রতি মার্কিন এক সংবাদমাধ্যমকে একটি সাক্ষাৎকার দিয়েছেন সানি। সেখানে সানি বলেন, ‘আমার আসল নাম করণজিৎ কউর। কিন্তু যখন পর্ন দুনিয়াতে পা রাখি তখন আমাকে একটা আকর্ষণীয় নাম রাখতে বলা হয়। আমি আমার ভাইয়ের নাম ধার নিই। তারপরই আমার নাম হয়ে যায় সানি লিওন। তারপর থেকেই আমার মা আমাকে সহ্য করতে পারেন না। বলা ভালো আমাকে একপ্রকার ঘৃণা করেন।’

অতীত ভুলে এগিয়ে চলাটা খুব কঠিন। যারা পারেন, তারা জীবনের সর্বত্র এগিয়ে থাকেন। তবে সমাজ অনেকসময় অতীতকে মনে করিয়ে পা টেনে ধরতে চায়। ঠিক যেমনটি ঘটেছে সানি লিওনর সঙ্গে। পর্ন দুনিয়া থেকে এসেছিলেন বিগ বস রিয়েলিটি শোয়ে। তারপর পরিচালক মহেশ ভাটের নজরে পড়ে ‘জিসম-টু’ ছবি থেকে বলিউডে পা। একের পর এক সিনেমা করলেও, সানির শরীর থেকে পর্ন তকমা কিন্তু যায়নি। বরং তার সিনেমা মুক্তি পেলেও তাকে অভিনেত্রী কম, শুনতে হত পর্নস্টার। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর